চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় হারে সেমির আশাভঙ্গ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৬, মে ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এশিয়া কাপ হকিতে গ্রুপপর্বের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে হেরে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে গ্রুপপর্ব শেষ করল লাল সবুজের দল। সঙ্গে সেমিফাইনালে খেলার আশা গুঁড়িয়ে গেছে গোবিনাথান ইমানের শিষ্যদের।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জেবিকে ফিল্ডে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরেছে বাংলাদেশ। সেমিতে উঠতে না পারলেও এখনও টুর্নামেন্ট শেষ হয়নি জিমিদের, খেলতে হবে স্থান নির্ধারণী ম্যাচে।

২৯ মে ‘এ’ গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে হারলে পরেরদিন সপ্তম স্থানের জন্য খেলতে হবে। ওইদিন জিতলে ১ জুন পঞ্চম স্থানের জন্য লড়বেন জিমি-খোরশেদরা।

Banglabid

সাউথ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্টে যাত্রা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ওমানকে ২-১ গোলে হারিয়ে সেমির আশা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছিল।

এদিন প্রথম কোয়ার্টারেই সেই আশা শেষ। পেনাল্টি স্ট্রোকে মালয়েশিয়াকে এগিয়ে নেন রহিম রেজা। কয়েক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। কিন্তু একই কোয়ার্টারে আরও দুই গোল খেয়ে আবারও কোণঠাসা হয়ে পড়তে হয়।

Reneta

তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মালয়েশিয়ার সারাই ফজল। পরে তাদের হয়ে জাজলান এবং হাশমানি করেন একটি করে গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুলএশিয়া কাপ হকিবাংলাদেশমালয়েশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিলামে উঠছে র‍্যাবের ৮ প্রশিক্ষিত কুকুর

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT