অন্যান্য খেলা

পাকিস্তানের কাছে ৮ গোল খেল বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা হকি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা হকি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৮-০ গোল হজম করেছে বাংলাদেশ। তাতে আট দলের টুর্নামেন্টে ষষ্ঠ স্থানে থেকে দেশে ফিরছে গোবিনাথ কৃষ্ণমূর্তির দল।

বুধবার ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন রিজওয়ান আলী। ১৬ মিনিটে আল মুবাসসর ব্যবধান দ্বিগুণ করেন।

খেলার ৩২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মুবাশ্বর আলী লক্ষ্যভেদ করেন। পরে ৩৯ মিনিটে ফিল্ড গোলে পাকিস্তানের স্কোর ৪-০ করেন আফরাজ।

শেষদিকে বাংলাদেশের রক্ষণভাগ একেবারে এলোমেলো হয়ে যায়। ৪২ মিনিটে ফিল্ড গোল করেন আবদুল শহীদ। ছয় মিনিট পর গোল পান পাকিস্তান অধিনায়ক উমর ভুট্টো।

ম্যাচের ৫৩ মিনিটে এজাজ আহমেদ এবং শেষ মিনিটে গজনফর আলী নিশানাভেদ করলে ৮-০ ব্যবধানের ক্ষত নিয়ে টার্ফ ছাড়ে বাংলাদেশ।

বিষয়:এশিয়া কাপ হকি পাকিস্তান বাংলাদেশ হকি দল বাংলাদেশ হকি ফেডারেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…