আন্তর্জাতিক

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষুধার্ত বেড়েছে ৫০ মিলিয়ন

অসহায় মানুষের জন্য সাহায্য চাচ্ছে ক্ষুধার্ত মানুষগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

অসহায় মানুষের জন্য সাহায্য চাচ্ছে ক্ষুধার্ত মানুষগুলো, তাদের মুখে দুর্দশার ছাপ ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ মহামারী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষুধার্তের সংখ্যা ৫০ মিলিয়ন বৃদ্ধি পাওয়ার তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফওএ) ও ইউনিসেফ।

এক প্রতিবেদনে এফওএ ও ইউনিসেফ জানিয়েছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে কোভিড-১৯ মহামারির পর খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অবস্থা আরও খারাপ হয়েছে। ২০২০ সালে ৩৭৫ মিলিয়ন এরও বেশি মানুষ এই অঞ্চলে ক্ষুধার সম্মুখীন হয়েছে। যা আগের বছরের তুলনায় ৫০ মিলিয়ন বেশি।

আয় বৈষম্য, স্বাস্থ্যকর খাবারের উচ্চমূল্য ইত্যাদির ফলে এই অঞ্চলের ১.২ বিলিয়ন এর বেশি মানুষের নাগালের বাইরে স্বাস্থ্যকর খাবার। করোনা মহামারীর পর এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যদিও খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ক্ষতির পরিমাণ সম্পূর্ণ রূপে পরিমাপ করা এখনও সম্ভব হয়নি, কিন্তু করোনা মহামারী এই অঞ্চলে মারাত্মক প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে খাদ্য ঘাটতি ও অপুষ্টি দূর করতে বিভিন্ন দেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।

বিষয়:এশিয়া করোনা মহামারী কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…