এল সালভাদরে জরুরি অবস্থা ঘোষণা

বিক্ষোভকারীরা পুলিশের উপস্থিতিতে আটক, বেশিরভাগই অর্ধনগ্ন ও tattoos সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ
এল সালভাদরে ক্রমবর্ধমান সংঙ্ঘবদ্ধ সহিংসতায় রক্তপাতের ঘটনায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এএফপি জানায় রোববার দেশটির রাষ্ট্রপতি নায়েব বুকেলের অনুরোধে আইন প্রণেতারা জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
মধ্য আমেরিকার দেশটিতে গ্যাং সহিংসতার কারণে রক্তক্ষয়ী পরিবেশের তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, শুধুমাত্র শনিবারে ৬২ জন নিহত হয়েছে এবং শুক্রবার আরও ১৪ জন নিহত হয়েছে।
দেশটির জাতীয় সিভিল পুলিশ টুইটারে জানিয়েছে, আমরা গ্যাংদের বিরুদ্ধে এই যুদ্ধে পিছপা হব না। এই কাজের জন্য দায়ী অপরাধীদের ধরে এনে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।
সহিংসতার বৃদ্ধির প্রতিক্রিয়ায়, বুকেল আইনসভাকে এক মাসের জরুরি অবস্থা অনুমোদন করতে অনুরোধ করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



