চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এল ক্ল্যাসিকো’তে আবারও বার্সার বাজিমাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত বুধবার এল ক্ল্যাসিকোতে হেরে কোপা ডেল রে থেকে ছিটকে যেতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। শনিবার লা লিগা সুযোগ করে দিয়েছিল কোপা ডেল রে’তে হারের বদলা নেয়ার। কিন্তু বদল হল না চিত্রনাট্যের। অ্যাওয়ে ম্যাচে ‘সম্মানের লড়াই’ জিতে ৮৭ বছরে প্রথমবার হেড-টু-হেডে এগিয়ে গেল বার্সেলোনা।

আর তিনদিনের ব্যবধানে আবার একটি এল ক্ল্যাসিকো হেরে লা লিগা জয়ের দৌড়ে অনেকটা পিছু হটল রিয়াল। কোপা ডেল রের ম্যাচ ৩-০তে জেতার পর লিগ ক্ল্যাসিকোতে বার্সা জিতেছে ১-০ গোলে।

ম্যাচ ছিল প্রায় পঞ্চাশ পঞ্চাশই। কিন্তু গত এল ক্ল্যাসিকোর মতো এই ম্যাচেও গোলের খাতা খুলতে পারেনি রিয়াল। ম্যাচে একটি মাত্র গোলই হয়। প্রথমার্ধের ২৬ মিনিটে বার্সার হয়ে গোল করেন ইভান রাকিটিচ। যা শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। রিয়ালের তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে আবার নজর কাড়েন।

ঘরের মাঠে লা লিগার প্রথম লেগের ম্যাচে রিয়ালকে ৫ গোলের লজ্জায় বিঁধেছিল কাতালান ক্লাবটি। শনিবার ক্রোয়েট তারকা ইভান রাকিটিচের একমাত্র গোলে চলতি লিগে অষ্টম হারের মুখ দেখল লস ব্ল্যাঙ্কোসরা। সেইসঙ্গে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াল ১২। এই হারের ফলে ২০০৪ সালের পর লিগে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ।

কোপা ডেল রে’র দ্বিতীয় লেগের ম্যাচে প্রথম অন টার্গেটেই গোল তুলে নিয়েছিল বার্সেলোনা। শনিবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে ম্যাচের ২৬ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ইভান রাকিটিচ।

যদিও উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরুতেই গোলের কাছে পৌঁছে গিয়েছিল দু’দলের ফুটবলাররাই। দুর্দান্ত স্লাইডারে মদ্রিচের গোলমুখী শট যেমন আটকে দেন জেরার্ড পিকে, তেমনি সুয়ারেজের অসাধারণ ভলি আটকে যায় থিবো কোর্তোয়ার হাতে।

Reneta

কিন্তু ২৬ মিনিটে ডানদিক থেকে বল ধরে রামোসকে কাঁধে নিয়েই গোলমুখে এগিয়ে যান রাকিটিচ। এরপর বক্সে পৌঁছে কোর্তোয়ার মাথার উপর দিয়ে আলতো চিপে বল জালে জড়ান ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। রামোস ফাইনাল ট্যাকেলে গেলেও শেষরক্ষা করতে পারেননি।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধেও বজায় থাকে উত্তেজনা। সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইউরোপ সেরারা। ভিনিসিয়াস জুনিয়রের একটি দুর্দান্ত চেষ্টা প্রতিহত হয় বার্সা গোলকিপার টের স্টেগানের হাতে। ফিরতি শট আটকে দেন লেংলেট। উল্টোদিকে ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ চলে আসে মেসি-ডেম্বেলেদের কাছে। কিন্তু রাকিটিচের একমাত্র গোলই ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়।

এই জয়ের ফলে হেড-টু-হেডে জয়ে রিয়ালকে এদিন টপকে গেল বার্সা (বার্সেলোনা ৯৬, আর রিয়াল ৯৫, ৫১টি ম্যাচ ড্র)। একইসঙ্গে লিগ টেবিলের শীর্ষে অবস্থান মজবুত করল লাল-নীল জার্সিধারীরা। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ৬০। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২৬ ম্যাচে ৪৮ পয়েন্টে অনেকটা পিছনে তিন নম্বরে রিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোবার্সারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT