চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলএম ১০-এর ‘দশে ১০’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি যখন বুটজোড়া তুলে রাখবেন, কী হবে বার্সেলোনার? ২০০৪ সালে কিশোর থেকে মাত্র যৌবনে পা দেয়া এ আর্জেন্টাইনের কদম যখন পড়ল প্রতিযোগিতামূলক ফুটবলে, তখনও বার্সা নিশ্চয় কল্পনা করেনি ওই তরুণই একদিন পরিণত হবে দলের প্রধান মায়েস্ত্রোতে! মেসির খেলায় বড় কিছু হওয়ার ইঙ্গিত ছিল শুরু থেকেই স্পষ্ট! কিন্তু তার গভীরতা তখন পর্যন্ত কেউ উপলব্ধি করতে পারেনি।

মেসি-বিহীন বার্সা আর মেসি-পরবর্তী বার্সার রেকর্ডটা শুধু একটু ঘাঁটলেই বোঝা যাবে কাতালানদের জন্য কী করেছেন মেসি। ২০০৪ সালে বার্সার মূল দলে অভিষেক, মেসির ক্লাব তখন পর্যন্ত অনেকখানিই পিছিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে। শতবছরের দীর্ঘ ইতিহাসে সেসময় পর্যন্ত মাত্র ১৬বার লা লিগা জিতেছে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের অবস্থা আরও করুণ। ১৯৯২ সালে জেতা একমাত্র ট্রফিটিই শোকেসে সবেধন নীলমণি!

উল্টোদিকে রিয়াল মাদ্রিদের তখন রমরমে অবস্থা। মেসির অভিষেকের আগ পর্যন্ত তাদের নামের পাশে ২৯টি লিগ আর ৯টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ফিগো, জিদান, রোনাল্ডো, ডেভিড বেকহ্যামদের নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে তখন তারকার হাট!

সেই রিয়াল মাদ্রিদকে প্রথম ধাক্কাটা দিলেন রোনালদিনহো। আক্রমণে তার সঙ্গী স্যামুয়েল ইতো। মাঝমাঠে রিয়াল মাদ্রিদে পাত্তা না পাওয়া ডেকো ও লা ম্যাসিয়া থেকে উঠে আসা দুই তরুণ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা। সেই দলে যোগ দিয়ে গভীরতা বাড়ালেন মেসি।

মেসি যে মৌসুমে যোগ দিলেন, অর্থাৎ ২০০৪-০৫ মৌসুমে, দীর্ঘ ছয় বছরের খরা কাটিয়ে লা লিগা শিরোপা ঘরে তুলল বার্সা। সেই যে শুরু। এরপর থেকে বার্সা লিগে কেবল উড়েছে, দৌড়ে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। রোনালদিনহো যে রাস্তাটা দেখিয়ে গিয়েছিলেন, সেটির পূর্ণতা দিচ্ছেন আর্জেন্টাইন জাদুকর!

বার্সার জার্সি গায়ে ১৫ মৌসুম শেষ করতে চলেছেন মেসি। সময়টাতে নিজের দশম লা লিগা শিরোপা উঁচিয়ে ধরলেন শনিবার রাতে। লেভান্তের বিপক্ষে শিরোপা ছোঁয়া গোলটাও তার করা। এখন ছোঁয়ার অপেক্ষায় পাকো জেন্তোর সর্বোচ্চ ১২ লা লিগা জয়ের রেকর্ড। দশম লা লিগা শিরোপাটা মেসির জন্য বিশেষ কিছু, কারণ বার্সার তো বটেই অধিনায়ক হিসেবে তার প্রথম শিরোপা এটি!

Reneta

যে বার্সা একটা লিগ শিরোপা জেতার জন্য একটা সময় মাথা ঠুকে মরেছে, একশো বছরে লিগ শিরোপা জিতেছে মাত্র ১৬বার, সেই দলটাই এখন মেসির জাদুকরী ছোঁয়ায় রাতারাতি পাল্টে গেছে। শেষ ১৫ বছরে জিতেছে ৩৪ শিরোপা, যার প্রতিটিতেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এলএম টেন।

দশ লিগ শিরোপা তো আছেই, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জ্বলজ্বল করছে বার্সার শোকেসে! চ্যাম্পিয়ন্স লিগ আর কোপা ডেল রের ফাইনালে জয় পেলে ট্রফির সংখ্যা বাড়বে আরও দুটো।

মেসি যেভাবে ছুটছেন, তাতে প্রথম ক্লাব হিসেবে তিনবার ট্রেবল জয়ের খুব কাছে চলে গেছে বার্সা। টানা দশ মৌসুমে করলেন ৩০এর বেশি গোল। বার্সার তো বটেই, লা লিগার ইতিহাসেই এখন সর্বোচ্চ গোল স্কোরারের নাম লিওনেল মেসি!

বার্সার কারণে মেসি, নাকি মেসির কারণে এই অবস্থানে বার্সা? মধুর এ প্রশ্ন নিয়ে প্রায়ই তুমুল আলোচনা হয়, ভবিষ্যতেও হবে। হরমোনজনিত সমস্যা থেকে সারিয়ে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরকে বিশ্বের কাছে তুলে ধরেছিল বার্সা, কিন্তু মেসি বিনিময়ে যা দিয়েছেন তা তো কল্পনারও অতীত!

তাই চাইলে বার্সার শেষ ১৫ মৌসুমের সব শিরোপার কৃতিত্ব মেসিকে এক নিমিষেই দিয়ে দেয়া যায় বলে মন্তব্য করেছেন আর্নেস্টো ভালভার্দে। বার্সা কোচের চোখে মেসির গুণেই কাতালান ক্লাবটি আজ জায়ান্টের কাতারে।

‘অবশ্যই মেসি এইসব শিরোপার মূল ভিত্তি। লা লিগায় একটা দারুণ সময় পার করছে ক্লাব। এই কারণে বিভিন্ন দেশের খেলোয়াড়রা এখানে খেলতে চায়, কোচেরা কোচিং করাতে চায়। সবার অবদান ভাগ করা সম্ভব। কিন্তু একজন সবার থেকে আলাদা। সেটা মেসি।’

‘আমাদের পক্ষে মেসির অবদান কোনদিনও অস্বীকার করা সম্ভব নয়। আমরা যা করি তার প্রতিটিতেই তার ছাপ আছে। আমরা যেভাবে খেলি সেখানেও তার প্রভাব স্পষ্ট। তার প্রতিযোগিতামূলক আচরণই আমাদের শিরোপার জন্য দৌড়াতে সাহায্য করে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT