এরদোয়ানের কাঁধেই থাকছে তুরস্কের শাসনভার
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান একটি অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছেন, পেছনে তুরস্কের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট। এই বিজয়ের মাধ্যমে ২০ বছরের শাসনকে আরও পাঁচ বছরের জন্য প্রসারিত করবেন ৬৯ বছর বয়সী এরদোয়ান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






