ফুটবল

এমবাপেকে সেরাদের একজন ভেবেছিলেন ম্যারাডোনা

এমবাপের সঙ্গে ম্যারাডোনা, ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপেকে সেরাদের একজন ভেবেছিলেন ম্যারাডোনা, ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রেঞ্চ ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে একদিন বিশ্বসেরাদের একজন হবেন, মৃত্যুর অনেক আগেই এমন ভবিষ্যদ্বাবাণী করে গিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা ডিয়েগো ম্যারাডোনা। ২০১৭ সালে স্প্যানিশ সাংবাদিক মার্কো রুইজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছিলেন প্রয়াত এ কিংবদন্তি।

রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজকে এমবাপের ব্যাপারে পরামর্শ দিয়েছেন বলেও সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। তবে এমবাপের ব্যাপারে রিয়াল প্রেসিডেন্টের তখন আগ্রহ ছিল না বলে জানান তিনি।

‘আমি ফ্লোরেন্টিনোকে বলেছি, এমবাপেকে ভিড়াও। সে আমাকে বলল, ক্রিস্টিয়ানো এবং গ্যারেথ বেল আছে। আমার মতে, ওদের বেলকে বেঁচে দেয়া উচিত। কিন্তু ফ্লোরেন্টিনো তাকে ছাড়তে আগ্রহী না।’

গত মঙ্গলবার চ্যাম্পিয়নস ট্রফির শেষ ষোলর খেলায় রিয়াল মাদ্রিদকে হারিয়েছে এমবাপের পিএসজি। ম্যাচের একমাত্র গোলে বেশ দ্যুতিও ছড়িয়েছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

চলতি বছরের জুনে এমবাপের সাথে চুক্তির মেয়াদ শেষ পিএসজির। তারকা এ ফুটবলারকে ফ্রি ট্রান্সফারে দলে টানার জন্য মুখিয়ে আছে রিয়াল। তাই ২০১৭ সালে ফুটবল ইতিহাসের অন্যতম মহাতারকা ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী আরও একাবার এসেছে আলোচনায়।

বিষয়:এমবাপে পিএসজি ফ্লোরেন্টিনো ম্যারাডোনা রিয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…