তথ্যপ্রযুক্তি

এবার আসছে ৪জি সুবিধার নোকিয়া ৩৩১০

এবার আসছে ৪জি সুবিধার নোকিয়া ৩৩১০

থ্রিজির পর এবার ৪জি সংস্করণেও বাজারে আসছে নোকিয়া ৩৩১০। চীনের টেলিযোগাযোগ সার্টিফিকেশন কর্তৃপক্ষ টীনার ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

একসময়ের সাড়া জাগানো ফিচার ফোন মডেল ৩৩১০ এর আদলে এ বছরের ফেব্রুয়ারিতে নতুন করে ফোনটি বাজারে আনে নোকিয়া। নোকিয়া ৩৩১০ নামেই ফোনটি বাজারে আনা হয়। এ বছরের সেপ্টেম্বরে ফোনটির থ্রিজি ভ্যারিয়েন্ট বাজারে আনে নোকিয়া।

টীনার ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, নতুন সংস্করণটি টিডি-এলটিই, টিডি-এসসিডিএমএ এবং জিএসএম নেটওয়ার্ক সমর্থন করবে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ভিত্তিক জুন ওএস যা তৈরি করেছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা।

৪জি এবং অপারেটিং সিস্টেম ছাড়া ফোনটির অন্যান্য ফিচারে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। থাকতে পারে ২.৪ ইঞ্চি ডিসপ্লে, ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৬৪ গিগাবাইট বিল্ট-ইন মেমোরি এবং ১২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ধারণা করা হচ্ছে আগামী মাসে ফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে নোকিয়া। তবে এর ব্যতিক্রম হলে আগামী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকেও ফোনটির ঘোষণা দেওয়া হতে পারে।

বিষয়:৪জি নোকিয়া ৩৩১০

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…