চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুলভ মূল্যে মাইক্রোম্যাক্স-সিম্ফনির দুই ফোরজি ফোন নিয়ে গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

দামের কারণে দেশে কাঙ্ক্ষিত মাত্রায় স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে দেশে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপযোগী স্মার্টফোন সহজলভ্য করতে মোবাইল বিক্রেতা প্রতিষ্ঠান ও মোবাইলফোন অপারেটরদের যৌথ প্রচেষ্টা আরও বৃদ্ধি করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত গ্রামীণফোনের সঙ্গে মাইক্রোম্যাক্স ও সিম্ফনির দু’টি ফোর জি হ্যান্ডসেট উদ্বোধনী অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে।

গ্রামীণফোনের সঙ্গে ফোরজি সেবা দিতে আসা স্মার্টফোন দু’টি হলো সিম্ফনি জি১০০ এবং মাইক্রোম্যাক্স বি৫ প্রো।

সিম্ফনি জি১০০ ফোনটিতে রয়েছে ১৮.৯ ফুল ভিশন ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম, ২৫০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ৮.১ গো এডিশন অপারেটিং সিস্টেম। ফোনটির সামনে ও পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোরজি এ স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯শ’ ৯৯ টাকা।

ম্যাইক্রোম্যাক্স বি৫ প্রো ফোনটিতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে ইন্টেলিজেন্ট ফেস আনলক, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম এবং অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম। ফোনটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। মাইক্রোম্যাক্স বি৫ ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯শ’ ৯৯ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার আমিনুল হাসান।

বিটিআরসি কমিশনার গ্রামীণফোন ও তার সহযোগীদের সুলভে ৪জি হ্যান্ডসেট চালু করার জন্য ধন্যবাদ জানান। কারণ দেশের সাধারণ মানুষের কাছে ৪জি পৌছে দিতে যৌথ প্রচেষ্টায় সুলভ মূল্যের স্মার্টফোন সহজলভ্য করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

গ্রামীণফোনের ডিসিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, ‘দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে গ্রামীণফোন সবসময়ই এর গ্রাহকদের সর্বোত্তম প্রযুক্তি ও পণ্যের মাধ্যমে সর্বোত্তম অভিজ্ঞতা দিতে চেষ্টা করে।আজকে দুটি ফোরজি স্মার্টফোন চালু করে শক্তিশালী ফোরজি ইকোসিস্টেম তৈরিতে আমরা একধাপ এগিয়ে গেলাম। আমাদের দ্রুততম নেটওয়ার্ক এবং অপ্রতিদ্বন্দী নেটওয়ার্কের সঙ্গে মিলে এই ডিভাইসগুলো গ্রাহকদের ডিজিটাল জগতের পুরো সুবিধা উপভোগে সাহায্য করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান , প্রতিষ্ঠানটির সিসিএও মাহমুদ হোসেন, সিম্ফনির সিনিয়র ডিরেক্টর মো. মাকসুদুর রহমান, ডিরেক্টর (হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স) মেজর (অব.) আব্দুল মালেক মিয়াজি এবং মাইক্রোম্যাক্স এর ভিপি ও ইন্টারন্যাশনাল বিজনেস হেড সমীর কাক্কার প্রমুখ।

উদ্বোধন করা প্রতিটি ফোনের সাথেই বিনামূল্যে থাকছে সাত দিন মেয়াদের ৪ জিবি ইন্টারনেট। এছাড়াও, ২৯ টাকায় ৫০ মিনিট জিপি- জিপি টকটাইম কেনার ক্ষেত্রে গ্রাহকরা বিনামূল্যে আরও ২ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অফারটি ৬ মাসে সর্বোচ্চ ১২ বার নেয়া যাবে এবং ডাটা ও ভয়েস ব্যবহারের মেয়াদ থাকবে ৭ দিন।

ট্যাগ: ৪জিকমদামী ফোনফোরজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকে আর ষড়যন্ত্র করার সুযোগ দেয়া হবে না: মতিয়া চৌধুরী

পরবর্তী

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু; পরিবারকে ৫ লাখ টাকা করে দিবে জাবালে নূর

পরবর্তী

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু; পরিবারকে ৫ লাখ টাকা করে দিবে জাবালে নূর

ফাইল ছবি

শুধু নামেই ট্রাফিক সপ্তাহ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT