দীর্ঘ প্রক্রিয়া শেষে স্পেকট্রাম নিলাম ও লাইসেন্স পেয়ে ফোর-জি যাত্রা শুরু করেছে গ্রামীণফোন। কিন্তু গ্রাহকদের অনেকেই আছেন দ্বিধায়। কারণ অনেকেরই থ্রি-জি অভিজ্ঞতা ভালো নয়। দেশজুড়ে কবে নাগাদ ফোর-জি সেবা পৌঁছাবে, পার্বত্য চট্টগ্রামে গ্রামীণফোনের নেটওয়ার্ক ফোর-জি সেবা দিতে সক্ষম কিনা, প্রশ্ন থ্রি-জি এবং ফোর-জির পার্থক্যটা কোথায়। ফোর-জি সেবা পেতে কেন ফোর-জি হ্যান্ডসেট এবং ফোর-জি সিম লাগবে। আইফোন ফোর-জি সক্ষম হ্যান্ডসেট হলেও কেন দেশের আইফোন ব্যবহারকারীরা ফোর-জি সেবা পাচ্ছেন না। থ্রি-জি সিমটি বদলে ফোর-জি সিম নিতে গেলে কেন গ্রাহককে ফি দিতে হবে।
গ্রাহকের হয়ে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনকে এসব প্রশ্ন করে চ্যানেল আই অনলাইন।
ভিডিওতে এসব প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছেন তিনি:
ভিডিও গ্রহণ ও সম্পাদনা: সাকিব উল ইসলাম







