চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিসিসিআই নির্বাচন: শফিউল প্যানেলে পরিচালক পদপ্রার্থী যারা

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৯:১৪ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ প্যানেলে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে পরিচালক পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাণী হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন প্যানেল লিডার ও সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। প্যানেলে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮ জন এবং চেম্বার গ্রুপ থেকে ১৮ জনের নাম ঘোষণা করেন তিনি।

এসময়  সংগঠনটির সাবেক সভাপতি সালমান এফ রহমান, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, কাজী আকরাম উদ্দিন আহমেদ, এ কে আজাদ, মীর নাসির হোসেন ও সাবেক সহসভাপতি  প্রথম সসহসভাপতিসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Banglabid

সংবাদ সম্মেলনে শফিউল ইসলাম বলেন, বর্তমানে রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক প্রবণতায় রয়েছে। আগে এ প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ ছিল। এখন তা ৩ শতাংশে নেমে গেছে। ব্যবসায়িদের সব সুবিধা নিশ্চিত করে প্রবৃদ্ধি বাড়ানোই হবে আমার মূল লক্ষ্য।

ভ্যাট আইন বিষয়ে তিনি বলেন, আইনে কিছু নেতিবাচক ধারা রয়েছে। সেগুলো সংস্কার করতে এনবিআরের সাথে আলোচনা করা হবে।

আনিসুল হক বলেন, রপ্তানি বাড়াতে এফবিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশাকরি যোগ্য নের্তৃত্বের মাধ্যমে তা আগামিতেও অব্যাহত থাকবে।

Reneta

অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে যারা প্রার্থী হলেন:

বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের খন্দকার মঈনুর রহমান জুয়েল, এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনের এসএম জাহাঙ্গীর হোসাইন, অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউট সোর্সিংয়ের সাফকাত হায়দার, অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের আবুল আয়েস খান, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মুনতাকিম আশরাফ, হার্ডবোর্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের নিজামুদ্দিন আহমেদ, জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের আনোয়ার হোসাইন, লেদারগুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের আমজাদ হোসাইন, পেপার ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের শফিকুল ইসলাম ভরসা, প্লাস্টিক প্যাকেজিং, রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের আবু মোতালেব, বারবিডার হাবিবুল্লাহ ডন, রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের খন্দকার রুহুল আমিন, সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্ল্যাট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশেনের নিজামুদ্দিন রাজেশ, সুইয়িং থ্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের আব্দুল হক, ক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হাফেজ হারুন, ই-কমার্স অ্যাসোসিয়েশনের শমী কায়সার, আউট সোর্সিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশনের আবু নাছের ও প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশনের রাশেদুল হোসাইন চৌধুরী রনি।

চেম্বার গ্রুপ থেকে যারা প্রার্থী হলেন:

বাগেরহাট চেম্বারের হাসিনা নেওয়াজ, বরিশাল চেম্বারের মো. নিজাম উদ্দিন, বি- বাড়িয়া চেম্বারের আজিজুল হক, চুয়াডাঙা চেম্বারের দীলিপ কুমার আগারওয়ালা, কুমিল্লা চেম্বারের মাসুদ পারভেজ খান ইমরান, ফেনী চেম্বারের একে এন শাহেদ রেজা, গাজীপুর চেম্বারের মো. আনোয়ার শাদাত সরকার, গোপলগঞ্জ চেম্বারের শেখ ফজলে ফাহিম, জামালপুর চেম্বারের মো. রেজাউল করিম রেঞ্জু, কিশোরগঞ্জ চেম্বারের গাজী গোলাম আশরিয়া, লালমনিরহাট চেম্বারের শেখ আব্দুল হামিদ, মানিকগঞ্জ চেম্বারের তাবারুকুল সোদাদ্দেক হোসেন খান টিটু, মুন্সিগঞ্জ চেম্বারের মো. কহিনুর ইসলাম, নরসিংদী চেম্বারের প্রবীর কুমার সাহা, নোয়াখালী চেম্বারের আতাউর রহমান ভূঁইয়া, রাঙামাটি চেম্বারের মো. বজলুল রহমান, সুনামগঞ্জ চেম্বারের খায়রুল হুদা চপল, টাঙ্গাইল চেম্বারের আবুল কাশেম আহমেদ।

এফবিসিসিআই নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, পরিচালক পদে মোট ৭৭ জন প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে ৩৫ জন। আর এসোসিয়েশন গ্রুপ থেকে ৪২ জন জমা দিয়েছেন।

আগামী ২৩ এপ্রিল নির্বাচনে অংশগ্রণকারী যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা পর্ষদ। ২৬ এপ্রিল বিকেল ৪টার মধ্যে বাতিল হওয়া পরিচালক পদে মনোনয়ন প্রত্যাশীরা আপিল করতে পারবেন। এছাড়া ২৭ ও ২৯ এপ্রিল আপিলের উপর শুনানি এবং ৩০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালন পর্ষদ।

৬ মে বিকেল ৪টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ওইদিন নির্বাচন পরিচালনা পর্ষদ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১৪ মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এবার এফবিসিসিআই বোর্ডে মোট পরিচালক থাকবেন ৬০ জন। এরমধ্যে ৩০ জন চেম্বার গ্রুপ থেকে। আর ৩০ জন এসোসিয়েশন গ্রুপ থেকে। এই ৬০ জনের মধ্যে চেম্বার ও এসোসিয়েশন থেকে ১২ জন করে মোট ২৪ জন সরকারিভাবে মনোনীত হয়ে আসবেন। আর বাকি ৩৬ জন ব্যবসায়ীদের সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হবেন। এতদিন পর‌্যন্ত পরিচালনা বোর্ডে পরিচালক ছিল ৫২ জন। এবার ৮ জন বাড়িয়ে পরিচালক সংখ্যা ৬০ এ উন্নীত করা হয়।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাসোসিয়েশনএফবিসিসিআই নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT