চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিসিসিআই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৮৪ প্রার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২১
অর্থনীতি
A A

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালনা পর্ষদের ২০২১-২৩ মেয়াদের নির্বাচনে সভাপতি প্রার্থী মো. জসিম উদ্দিনসহ পরিচালক পদে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার এফবিসিসিআই সূত্রে এই তথ্য জানা গেছে।

সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করা মো. জসিম উদ্দিন বর্তমানে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যান্যুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।

Banglabid

এই নির্বাচনে মোট ৮০টি পরিচালক পদ রয়েছে। এরমধ্যে চেম্বার ও এসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন করে ৩৪ জন হবেন মনোনীত পরিচালক। আর চেম্বার ও এসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ জন করে ৪৬ জন হবেন নির্বাচিত পরিচালক।

তফসিল অনুযায়ী: মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৫ মে অনুষ্ঠিত হবে পরিচালক পদের নির্বাচন। সভাপতি পদপ্রার্থীসহ পরিচালক পদের প্রার্থীরা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি’র কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ, সহসভাপতি নিজাম উদ্দিন রাজেশ, পরিচালক রাশিদুল হোসাইন চৌধুরী রনি, সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ আলী ও সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন সহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতারা।

Reneta

মনোনয়নপত্র দাখিল শেষে সভাপতি প্রার্থী মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন: সরকারের লক্ষ্য অর্জনে এফবিসিসিআই’র মাধ্যমে ব্যবসায়ীদের যুক্ত করে কাজ করতে চাই। ছোটবড় সব ব্যবসায়ীদের মাঝে ঐক্য সুদৃঢ় করাই হবে আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন: ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতি বিকাশ ও সুরক্ষার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নে বেসরকারিখাতের অংশীজনদের নিয়ে একত্রে কাজ করতে হবে। দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করার এই যাত্রা আরও বেগবান করতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

জসিম উদ্দিন বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০, ভিশন ২০৪১ ও একবিংশ শতাব্দির বাংলাদেশ ডেলটা প্ল্যান বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকায় এগিয়ে যাচ্ছে দেশ ও মানুষ। নতুন নতুন সম্ভাবনায় প্রতিনিয়ত সাড়া দিয়ে এক নির্ভয় দূরদর্শী নেতৃত্ব সমৃদ্ধ করে চলেছে অর্থনীতি। এক্ষেত্রে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রাখতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআই নির্বাচনমনোনয়নপত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT