চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদীয়মান অর্থনীতিকে এগিয়ে নিতে চান এফবিসিসিআই’র নতুন সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১৯, মে ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
এফবিসিসিআই

দেশের উদীয়মান অর্থনীতিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এফবিসিআই নতুন সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, ‘একটি নতুন উদীয়মান অর্থনীতির জন্য যে রকম এফবিসিসিআই গঠন করা দরকার ঠিক সেদিকেই আমরা অগ্রসর হবো। সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।’

রোববার শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৯-২০২১ মেয়াদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন। এর মাধ্যমে শেখ ফজলে ফাহিম সংগঠনের ২৪তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন। তিনি গোপালগঞ্জ চেম্বারের প্রতিনিধি হিসেবেও দায়িত্বে রয়েছেন।

অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন দায়িত্ব থেকে বিদায় নিয়ে দায়িত্বভার নতুন সভাপতির কাছে অর্পণ করেন।

এ সময় সাবেক সভাপতি মহিউদ্দিন বলেন, সাবেক সব সভাপতিরা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন শেখ ফজলে ফাহিম ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনকে তার দক্ষতায় এগিয়ে নিতে সক্ষম হবেন। এই বিবেচনা থেকেই তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

মহিউদ্দীন বলেন, ‘আমরা ব্যবসা সহজিকরণ সূচকে ১৭৬তম অবস্থানে থাকতে চাই না। আশা করি এফবিসিসিআই’র বর্তমান নেতৃত্ব তাদের কর্মদক্ষতায় অতীতের সব নেতৃত্বকে অতিক্রম করবে।’

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ বর্তমান পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন। তিনি বলেন, সবাই এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Reneta

এফবিসিসিআইয়ের ২০১৯-২০২১ মেয়াদের পরিচালনা পর্ষদে এ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মুনতাকিম আশরাফ। এছাড়াও চেম্বার এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩ জন করে আরও মোট ৬ জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি হয়েছেন বাগেরহাট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে প্রতিনিধিত্বকারী হাসিনা নেওয়াজ, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স থেকে দিলীপ কুমার আগরওয়ালা, জামালপুর চেম্বার অব কমার্স থেকে রেজাউল করিম রেজনু, বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন থেকে মীর নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারর্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন এর প্রতিনিধি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট এক্সপোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন এর প্রতিনিধি নিজাম উদ্দিন রাজেশ।

এ সময় ৬ জন সহ-সভাপতিসহ ৭১ জন পরিচালক দুপুরে এফবিসিসিআই ভবনের মিলনায়তনে তাদের দায়িত্ব গ্রহণ করেন।

ফেডারেশনের চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতিরা এবারের নির্বাচনে শেখ ফজলে ফাহিমের নেতৃত্বধীন প্যানেল ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’কে নিরঙ্কুশ সমর্থন জানান। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি এবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইএফবিসিসিআই নির্বাচনএফবিসিসিআই সভাপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT