চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনরিকের স্পেন দলে নেই আলবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাবের সম্পর্কটা জাতীয় দলেও প্রভাব ফেলল। বার্সেলোনায় থাকার সময়ে দুজনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। শেষ দিকে প্রকাশ্যেই লুই এনরিকে সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন জর্ডি আলবা। সেই টানাপোড়েনের প্রভাব পড়ল স্পেন জাতীয় দলে। লুইস এনরিকের প্রথম ঘোষিত দলে জায়গা হয়নি বার্সার আলবার।

বিশ্বকাপ ব্যর্থতার পর প্রথমবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্প্যানিশরা। আগামী ৮ ও ১১ সেপ্টেম্বর ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন সাবেক বার্সেলোনা কোচ এনরিকে। ঘোষিত সেই দলে উপেক্ষিত তারই একসময়কার শিষ্য আলবা।

রাশিয়া বিশ্বকাপের স্কোয়াডে থেকে মাঠে নামলেও প্রীতি ম্যাচ দুটির স্কোয়াডে জায়গা হয়নি বার্সেলোনা লেফটব্যাকের। এনরিকের বার্সেলোনায় বেশ কয়েকটি ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয়েছে আলবাকে।

সামনের মাসের দুই প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অ্যাটলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার কোকেও। সুযোগ পাননি ইয়াগো আসপাস, লুকাস ভাসকুয়েজ এবং নাচো মনরেল। তবে দলে ডাক পেয়েছেন বিশ্বকাপ না খেলা চেলসি ফরোয়ার্ড আলভারো মোরাতা।

রাশিয়া বিশ্বকাপের স্কোয়াডে থাকা ২৩ জনের মধ্যে মাত্র ১৩ জন সুযোগ পেয়েছেন এবারের স্কোয়াডে। বাকি ১০ জনের মধ্যে আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড সিলভা ও জেরার্ড পিকে অবসর নিয়েছেন।

নতুন করে ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক পাউ লোপেস, অ্যাটলেতিকো মিডফিল্ডার রদ্রিগো, রিয়াল মাদ্রিদের দানি সেবেলোস ও নাপোলি ডিফেন্ডার রাউল আলবিয়ল।

Reneta

স্পেন দল:
গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, কেপা আরিসাবালাগা, পাউ লোপেস।

ডিফেন্ডার: দানি কারভাহাল, চেসার আসপিলিকুয়েতা, রাউল আলবিয়ল, ডিয়েগো ইয়োরেন্তে, নাচো ফের্নান্দেস, সার্জিও রামোস, ইনিগো মার্টিনেজ, মার্কোস আলোন্সো, হোসে গায়া।

মিডফিল্ডার: সার্জিও বুটসকেটস, সার্জিও রবের্তো, রদ্রিগো, সাউল নিগেস, থিয়াগো আলকান্তারা, দানি সেবালোস।

ফরোয়ার্ড: ইসকো, মার্কো অ্যাসেনসিও, আলভারো মোরাতা, ডিয়েগো কস্তা, সুসো, রদ্রিগো মোরেনো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্ডি আলবালিড স্পোর্টসলুইস এনরিকেস্পেন ফুটবল দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT