চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো উত্তাল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলমান প্রতিবাদ-বিক্ষোভে এখনো উত্তাল সারা ভারত। দেশজুড়ে বিক্ষোভে  এখন পযন্ত নিহত হয়েছেন মোট ২০ জন। এরমধ্যে শুধু উত্তর প্রদেশেই দুই দিনে নিহত হয়েছেন ১৫ জন। আহত হয়েছেন অনেকে। অগণিত বিক্ষুব্ধ জনতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর থেকে ভারতজুড়ে ১৩টি শহরে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। শনিবার কানপুরে পুলিশের একটি চেকপোস্টে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। রামপুরে ব্যারিকেড ভেঙে পুলিশের ওপর পাথর ছুড়ে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছুড়েছে, করেছে লাটিচার্জ।

দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশ চারদিন ধরে বিক্ষোভে উত্তাল। জারি করা হয় ১৪৪ ধারা। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করেছে প্রতিবাদীরা। সংঘর্ষে মীরাটে মারা পড়েছেন চারজন, বিজনৌর, সম্ভল, কানপুর ও ফিরোজাবাদে মারা গেছেন দুজন করে। রামপুর ও বারানসিতেও নিহত হন একজন করে।

সংবাদ মাধ্যমগুলো বলছে, উত্তর প্রদেশে নিহত ব্যক্তিদের অধিকাংশের শরীরে গুলির চিহ্ন দেখা গেছে। তবে গুলি ছোড়ার কথা অস্বীকার করেছেন রাজ্য পুলিশ।

শনিবার বিহার ছাড়াও অশান্ত হয়ে উঠেছে তামিলনাড়ু, উত্তরাখণ্ডের নৈনিতাল জেলা। চেন্নাই থেকে গ্রেপ্তার হয়েছে দুই শতাধিক।

রাজধানী নয়াদিল্লিতে টানা বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার পুরোনো দিল্লিতে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করেছে পুলিশ। ওই সংঘাতে আহত হয়েছে ৩৫ জনেরও বেশি মানুষ।

Reneta

এই উত্তপ্ত মুহুর্তেই নির্বাচনী প্রচারণা সমাবেশে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যে তিনি বিক্ষোভকারীদের আক্রমণ করেছেন।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ-হিংসায় উত্তপ্ত দরিয়াগঞ্জের থেকে মাত্র এক কিলোমিটার দূরে রামলীলা ময়দানে রোববার তিনি বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, সংসদকে সম্মান করুন। জনগণ দ্বারা নির্বাচিত সরকারকে সম্মান করুন। সহিংসতা ছড়াবেন না। দেশের সম্পদ নষ্ট করবেন না। মোদিকে ঘৃণা করুন। কিন্তু ভারতকে ঘৃণা করবেন না।

তিনি বলেন, কেন ভারতকে আন্তর্জাতিক আঙিনায় লজ্জিত করার এই প্রক্রিয়া চলছে? আমি বলতে চাই, আপনারা এটা পছন্দ না করলে মোদিকে নিগ্রহ করুন এবং ঘৃণা করুন। কিন্তু জনতার সম্পত্তি জ্বালাবেন না এবং এই যে তারা পাথর ছুঁড়ছেন পুলিশের উদ্দেশে আমি তাদের বলতে চাই, যখন পুলিশ তার কর্তব্য পালন করছে তাদের আক্রমণ করা হচ্ছে।

মোদি দাবি করেন, দেশের কোনো মুসলমানকে তাড়াতে এই আইন নয়। মুসলিম দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি কংগ্রেস আর তার শরিকেরা সহ্য করতে পারছে না।

নাগরিকত্ব (সংশোধনী) আইন ২০১৯ অনুযায়ী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও পার্সি শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

সমালোচকদের দাবি, এই আইন মুসলিমদের জন্য বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের নিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নরেন্দ্র মোদীনাগরিকত্ব আইনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজনৈতিক সংলাপে আগ্রহী বিএনপি এবং বিজেপি: বিজয় চৌথাইওয়ালে

এপ্রিল ২৪, ২০২৬

হ্যাটট্রিক সাফ অভিযানের প্রস্তুতি নিতে চট্টগ্রামে ঋতুপর্ণারা

এপ্রিল ২৪, ২০২৬

মাদককাণ্ডে দুই বছর নিষিদ্ধ ব্রেসওয়েল

এপ্রিল ২৪, ২০২৬

ইংল্যান্ড থেকে আরও দু’জন বাংলাদেশ জার্সিতে খেলতে আসছেন

এপ্রিল ২৪, ২০২৬

অভিনেতা তপন আর নেই

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT