চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছর নিষিদ্ধ আফগানিস্তানের আফতাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ম্যাচের পরপরই দেশে ফেরত পাঠানো হয়েছিল আফগান পেসার আফতাব আলমকে। কারণ হিসেবে আইসিসি শৃঙ্খলা ভাঙার অভিযোগের কথা বললেও তখন প্রকৃত কারণটা জানা যায়নি। পরে জানা যায়, একজন নারীর সঙ্গে বাজে আচরণ করেছিলেন এ পেসার। খেসারত হিসেবে বোর্ড থেকে এলো এক বছরের নিষেধাজ্ঞা।

গত সপ্তাহে কাবুলে বার্ষিক সভায় আফতাবের শৃঙ্খলাজনিত তদন্তের প্রতিবেদন জমা দেয়া হয়। তারপরেই শাস্তির এই ব্যবস্থা নেয় আফগান ক্রিকেট বোর্ড।

ভারত ম্যাচের পর সাউদাম্পটনের হোটেলে এক নারী অতিথির সঙ্গে বাজে আচরণ করেন আফতাব। পরদিন অর্থাৎ, ২৩ জুন হাজির ছিলেন না আইসিসির দুর্নীতি দমন সভাতেও। বরং এক আত্মীয়ের সঙ্গে দিন কাটিয়ে দেরি করে ফেরেন হোটেলে। সেদিনই তাকে দুই ম্যাচ নিষেধাজ্ঞা দিয়ে দেন কোচ ফিল সিমন্স।

Banglabid

আফতাবের বিশৃঙ্খলতার ফিরিস্তি এখানেই শেষ নয়। ১৬ জুন ভারত-পাকিস্তান ম্যাচেও ঝামেলা পাকান ২৬ বছর বয়সী এ পেসার। সেই ম্যাচে দলকে না জানিয়ে চলে যান ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখতে। বন্ধুদের নিয়ে দাবি করেন ভিআইপি সুবিধাও।

পরে খেলোয়াড়দের অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করে হসপিটালিটি বক্সে খেলা দেখতে বসে যান। তাকে চলে যেতে বলা হলেও সেটি প্রত্যাখ্যান করেন। এক সময় তাকে সেখান থেকে বের করে দেয়া হয়।

আফগানদের হয়ে আট ম্যাচের তিনটিতে খেলেছেন আফতাব। নিয়েছেন চার উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআফতাব আলমবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তোপের মুখে আইসিসি, তোপে পড়তে পারেন কোহলি-শাস্ত্রীও

পরবর্তী

নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্বকাপ

পরবর্তী
লিগ পর্বে টসের ক্ষণ

নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্বকাপ

ফাইল ছবি

গণমাধ্যমে ধর্ষকের ছবি বারবার প্রচার করুন: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT