চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একে একে খুন হয়ে যাচ্ছে সবাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
বিনোদন
A A

কে আগে কে পরে জানা যায়না।  একে একে খুন হয়ে যাচ্ছে সবাই। সবাই শঙ্কায়, কিন্তু কেন? এটাই সিনেমার প্রাণ। কোনো প্রধান চরিত্র নেই। সবাই প্রধান। সবাই সবাইকে সন্দেহ করে। ৩০ মার্চ মুক্তি পেতে যাচ্ছে আকা রেজা গালিবের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত অগাথা ক্রিস্টির উপন্যাস নিয়ে প্রথম চলচ্চিত্র ‘কালের পুতুল’। থ্রিলার ঘরাণার চলচ্চিত্রটিতে অভিনয় করছেন বিথী রানী সরকার।

চলচ্চিত্রটির প্রচারণার অংশ হিসেবে বুধবার এসেছিলেন চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে। পরে আলাদাভাবে কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। বিথী বলেন: ইমপ্রেস এর সঙ্গে এটি আমার দ্বিতীয় সিনেমা। আর চলচ্চিত্র হিসেবে এটি আমার ষষ্ঠ সিনেমা। এর মাঝে অনুদানের চলচ্চিত্রও ছিল। ‘কালের পুতুল’ আমার কাছে একটা সিনেমা না কেবল একটা সম্পর্কও।’ বিথী বলেন, আমরা ১১ জন অভিনয় করেছি। মোস্ট সিনিয়র থেকে শুরু করে মোস্ট জুনিয়র। সকাল বেলা হোটেল থেকে বেরিয়ে ১৫-২০ কিলোমিটার দূরের লোকেশন। পাহাড়ের ওপর। সেখানে থাকতে হয়েছে। ঝড় বৃষ্টি ছিল প্রায় প্রতিদিন। এ নিয়ে টানা ১৬ দিন কাজ করেছি।

‘কালের পুতুল’ নির্মাতার সঙ্গে টিমের একাংশ…

নিজের চরিত্র সম্পর্কে বিথী বলেন: আমার চরিত্রটিতে তেমন কোন কাজ করার সুযোগ নেই বলে প্রথমে মনে হয়েছিল। পরে কাজ করতে গিয়ে বুঝেছি প্রতিটা চরিত্র গুরুত্বপূর্ণ। ফলে চরিত্রটা নিজের মধ্যে নিতে বাধ্য হয়েছি। টিপিক্যাল প্রেম ভালোবাসার বর্ণনা দেখতে দেখতে যারা হাপিয়ে উঠেছেন তাদের জন্য আলাদা স্বাদ হয়ে আসবে চলচ্চিত্রটি। শেষ পর্যন্ত তারা বসে থাকবেন, কে খুন হচ্ছে? কখন খুন হচ্ছে? কে আগে বা পরে? কেন? কেই বা খুন করছে? এসব তথ্য জানতে। আর তার মধ্যে লুকিয়ে থাকা প্রেমকে তারা আবিস্কার করে উদ্বেলিত হবেন এটা কথা দিতে পারি। এমন জনরার সিনেমা আমাদের হয়ইনা বললে চলে।’ হাসতে হাসতে বিথী বলেন, চরিত্রের নাম সিনেমা হলে সবাই জানুক।

বিথী রানী সরকার অভিনীত বেশ কয়েকটি ধারবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। দুটি সিনেমাতেও কথা প্রায় চূড়ান্ত বলে জানান তিনি। চুক্তি না হওয়া পর্যন্ত নাম বা অন্য কোন তথ্য জানাতে চাননা বলে বিনয় সহকারের জানান বিথী। ‘কালের পুতুল’ বন্ধুবান্ধবসহ সিনেমা হলে দেখতে যাবেন বলে জানান তিনি।

এরপর চ্যানেল আইয়ের ফেসবুক পেইজ থেকে লাইভেও যান তারা:

Reneta

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অগাথা ক্রিস্টিআকা রেজা গালিবইমপ্রেসকালের পুতুলচ্যানেল আইলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

তথ্যমন্ত্রীর সঙ্গে পরিবার নিয়ে কেক কাটলেন ফাহমিদা হক

জনগণের আস্থা রক্ষায় দায়িত্বশীল হবেন ফাহমিদা হক: তথ্যমন্ত্রী

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

মে ৭, ২০২৬

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

মে ৭, ২০২৬

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT