ক্রিকেট

একাদশে নেই তামিম, ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়করা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে বাংলাদেশের অধিনায়করা আলোচনা করছে, দর্শক ও স্টেডিয়াম পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডারবানে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ। ডিন এলগারের দলকে আগে ব্যাটিংয়ে ডেকেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

বাংলাদেশ জার্সিতে ৫০তম টেস্ট খেলতে নেমেছেন অধিনায়ক মুমিনুল। পঞ্চাশতম টেস্ট খেলতে নেমেছেন সাউথ আফ্রিকার ব্যাটার টেম্বা বাভুমাও।

কিংসমিডে টাইগার একাদশে নেই ওপেনার তামিম ইকবাল। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ওপেন করবেন সাদমান ইসলাম।

সাউথ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে প্রথম জয়ের পর সিরিজও নিজেদের করে নেয়ার আত্মবিশ্বাস সঙ্গী করে নামছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে বছরের শুরুতে টেস্ট জয়ের স্মৃতিও তরতাজা।

টেস্টে প্রোটিয়াদের সঙ্গে আগের ১২ দেখায় ১০ বারই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টিম টাইগার্সদের।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

বিষয়:বাংলাদেশ মুমিনুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…