চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একলা চলার মানুষ মুর্তজা বশীর

মাহবুব রেজা মাহবুব রেজা
১:৩০ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৯
মতামত
A A

এক.

তাঁর সঙ্গে আমার পরিচয়ের পর্বটি বেশ নাটুকে ধরণের ছিল। বছর দশেক আগের কোনো এক সন্ধ্যায় আমি গিয়েছি গ্রিন রোডের এক হাসপাতালে আমার কিছু টেস্টের রিপোর্ট আনার জন্য।

লম্বা লাইন। বসে আছি সারিবদ্ধ লাল সবুজ রঙের প্লাস্টিকের চেয়ারে। দেয়ালে টেলিভিশন ঝুলছে। রিপোর্ট নিতে আসা মানুষজন উপায়ান্তর না দেখে ঝোলানো টিভিতে এনিম্যাল প্ল্যানেটের জীবজন্তুদের দেখছে।
আমিও দেখছি।
এর মধ্যে হঠাৎ আমার চোখ পড়ল তাঁর দিকে।
তিনি হাতে রিপোর্ট নিয়ে একটা চেয়ারে বসে আছেন। তাঁকে একই সঙ্গে চিন্তিত এবং গম্ভীর দেখাচ্ছিল।

তিনি কি ইচ্ছের বিরুদ্ধে টিভি দেখছেন? মনে হলো আমার।
তাঁকে দেখে আমি আমার সাহসের ওপর সমীহ করে এগিয়ে গেলাম তাঁর দিকে। আর একথা কে না জানে যে বোকাদের সাহস বেশি থাকে। জন্মসূত্রে বিধাতা আমাকে অনেক কিছু থেকে বঞ্চিত করলেও এই একটি জিনিস থেকে একেবারেই বঞ্চিত করেন নি।

ইতালিতে থাকার সময় আমি তাঁর সম্পর্কে অনেক কিছু পড়ে ফেলেছিলাম বিশেষ করে তাঁর ৫২-৫৩ সালের দিকে ছবি আঁকার জন্য ইতালি চলে যাওয়া। সেখানে কঠিন পরিশ্রম, প্রেম, যাযাবরের মতো ঘোরাফেরা-সেই জীবনের খানিকটা শিল্পী আমিনুল ইসলামের বাংলাদেশের শিল্পকলার ৫০ বছর বইয়ের সুবাদে জেনেছি। এসব ঘটনার সঙ্গে তাঁর বন্ধু শিল্পী রশিদ চৌধুরী, নভেরা, হামিদুর রহমান- এই তিনের সঙ্গে তাঁর জড়িয়ে থাকা অনেক স্মৃতির কথা, ঘটনার কথা রয়েছে বইতে।
তাঁকে সেই সন্ধ্যাবেলায় হাসপাতালের চেয়ারে বসে থাকতে দেখে সব জিনিস মনের পর্দায় ভেসে উঠল। একটু স্মৃতিকাতরও হলাম। চোখের সামনে যেন সব দেখছিলাম।
তাঁর সঙ্গে কথা বলার লোভ হলো।
আগে থেকে তাঁর সঙ্গে আমার পরিচয় নেই। তবে তাঁর আশেপাশের মানুষজনের কাছ থেকে যতটুকু জেনেছি তিনি নাকি অসম্ভব রকমের রাশভারী ধরনের মানুষ। সবার সঙ্গে খুব একটা কথা টথা বলেন না। আর বললেও ‘হু হা’ পর্যন্তই।

দুই.

আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম।
আমাকে অমন তারখাম্বার মতন তাঁর সামনে দাঁড়িয়ে যাওয়া দেখে তিনি চোখ ঈষৎ লাল করেই আমার দিকে তাকালেন।
আমি বোকার মতো তাঁকে বললাম,
‘সিনোরে, বুওনো ছেরা, কমে ভা?’
(জনাব, শুভ সন্ধ্যে, আপনি ভালো আছেন?)
আমার দ্রুত ভঙ্গিতে বলা কথা তিনি সম্ভবত শুনতে পেলেন না। কিংবা শুনতে পালেও হয়ত ঠিকমত বুঝতে পারলেন না।
আর বুঝবেনই বা কেমন করে!
পঞ্চাশ-ছাপ্পান্ন বছর আগে তিনি ইতালি ছেড়ে চলে এসেছেন দেশে। এতবছর পর তিনি হয়ত সেই ভাষাটা ঠিকমত শুনতে পান নি। আর শুনতে পেলেও হয়ত বুঝতে পারেন নি।
তিনি আমার দিকে ভালো করে তাকালেন আবার,
‘কি বললেন? বুওনো ছেরা!’
‘এজাতো-‘
(ঠিক ধরেছেন)
তিনি বুঝতে পারলেন যে আমি তাঁর মতো একজন রাশভারী টাইপের মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্যই কায়দা করে ইতালিয়ান ভাষায় কথা বলেছি। তিনি কঠিন চেহারায় একটু হাসলেন। তাঁর হাসির ভেতর শিশুসুলভ একধরনের সারল্য খুঁজে পেলাম। সাধারনত কঠিন চেহারার মানুষরা হাসলে তাদের খুব একটা সুন্দর দেখায় না। কিন্তু তাঁকে সুন্দর দেখাল।
তারপর তাঁর সঙ্গে অনেক কথা হলো।
কয়েকবার সাক্ষাৎকারও নেয়া হলো।
তাঁর বাসায় গিয়েছি অনেকবার। একবার তিনি আমাকে শিল্পী ধ্রুব এষকে তাঁর কাছে নিয়ে যেতে বললেন। ধ্রুবকে নিয়ে গেলে তিনি অবাক হয়ে ধ্রুব’র দিকে তাকিয়ে রইলেন। ধ্রুব সালাম জানাতেই তিনি বললেন,
‘আরে! তোমাকে দেখেই তো মন ভরে গেল আমার।’
তিন.

এখনো মাঝে মাঝে তাঁর সঙ্গে কথা হয়।
প্রিয় স্ত্রীর মৃত্যুর পর থেকে তাঁর শরীরটা ভালো যাচ্ছে না।
মন খারাপ করে থাকেন সব সময়।
ফোন করলে কথা বলেন এমনভাবে যেন মনে হয় তিনি বুঝি খুব কাছে মানুষ।
নিজের কাজ নিয়ে কথা বলতে তিনি এখনো লজ্জা পান। শিল্পকর্ম ছাড়াও গল্প, উপন্যাস, কবিতাও লিখেছেন বেশ। অসম্ভব শক্তিশালী গদ্যে লিখেছেন কয়েকটি উপন্যাস। গল্প। যেখানে তাঁকে পাওয়া যায় তাঁর মতো করেই। শিল্প সমালোচকরা বলছেন, শিল্পী মুর্তজা বশীর যদি ছবি না এঁকে যদি শুধু কথাসাহিত্যে থাকতেন তাহলেও তিনি নিজের জায়গা করে নিতে পারতেন।
খুব বেখেয়ালি আর নিজের মতো করে চলতে ফিরতে পছন্দ করেন। সারাজীবন তা-ই করেছেন। সমসাময়িক অনেকেই বিভিন্ন হাউজের কাছে, বিভিন্ন মহলের কাছে নিজেদের বন্ধকী সম্পদে পরিণত করলেও তিনি ছিলেন এর বিরুদ্ধে যে কারণে তাঁর প্রাপ্তিযোগও অনেকের তুলনায় সামান্য। কিন্তু তাতে তাঁর কোনো খেদ নেই। ক্ষোভও নেই। তিনি একলা চলার মানুষ।
চার.

আজ এই একলা চলার মানুষটির জন্মদিন।
শুভ জন্মদিন স্যার, আপনাকে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: মুর্তজা বশীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা ফিরতে শুরু করছে কর্মজীবী মানুষ

পরবর্তী

বস্তি উচ্ছেদের ষড়যন্ত্র হতে পারে: মির্জা ফখরুল

পরবর্তী

বস্তি উচ্ছেদের ষড়যন্ত্র হতে পারে: মির্জা ফখরুল

কলকাতায় গাড়ির ধাক্কায় দুই বাংলাদেশি নিহত

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT