চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৩০ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
সম্পাদকীয়
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

ভিসি নির্বাচন কিংবা শিক্ষকের বিরুদ্ধে আরেক শিক্ষকের নামে মামলা করে আলোচনায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও সংবাদমাধ্যমের শিরোনাম। তবে এবারও শিরোনাম মোটেই ইতিবাচক কারণে নয়, বরং দেশের স্বাধীনতা সংগ্রামসহ যেকোন ক্রান্তিকালে অগ্রণী ভূমিকা পালনকারী এই প্রতিষ্ঠানের জন্য লজ্জার। ঢাবির ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে ঘটনাপ্রবাহের সূচনা হয়। চ্যানেল আই অনলাইনসহ অনেক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের কাছে প্রশ্ন পৌঁছায়। পরীক্ষার পর প্রশ্ন ফাঁসের বিষয়টি ঢাবি প্রশাসনের নজরে আনা হলেও তারা দুঃখজনকভাবে বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন! এমনকি এ বিষয়ে সাংবাদিকদেরও দোষারোপ করতে দেখা গেছে। এরই ধারাবাহিকতায় পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা নেয়ার দাবি উঠলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাতে কর্ণপাত না করে তড়িঘড়ি করে ফল প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় স্বীকার না করে বরং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন কলঙ্কজনক ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারতো বলে আমরা মনে করি। এক্ষেত্রে অভিযোগ আমলে নেওয়ার সুযোগ ছিল। অথচ তা না করে একজন সাংবাদিককে লাঞ্ছনা এবং পুলিশে দেওয়ার চেষ্টাও দেখা গেছে! এর পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ‘সান্ধ্যআইন’ জারির খবরও জানা গেছে। এসব ঘটনাপ্রবাহ শুধু এই প্রতিষ্ঠান কেন, দেশের জন্যও কোন শুভ ঘটনা নয়। দেশের মানুষের অন্যতম ভরসাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুঃখজনক ঘটনা শোধরানোর সুযোগ এখনও শেষ হয়ে যায়নি বলে আমরা মনে করি। এক্ষেত্রে আমরা উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কথায় আশ্বস্ত হতে চাই। তিনি প্রশ্ন ফাঁসের অশুভ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবেন বলে আশ্বাস দিয়েছেন। এর সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড সীমিত না করার বিষয়টিও আমরা যোগ করতে চাই। আমরা মনে করি, দায় এড়িয়ে যাওয়ার মধ্যে কোন সফলতা নেই। কলঙ্কের দায় না এড়িয়ে অঙ্কুরেই অশুভ শক্তিকে বিনষ্ট করে দিতে সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হতে আমরা আহ্বান জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

এশিয়ায় জেন জি বিপ্লব পরবর্তী বাস্তবতা: পরিবর্তনের প্রত্যাশা থেকে শাসন সংকট

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

মরক্কোর বিপক্ষে থাকছেন না নেইমার, জানালেন কোচ

জুন ১৩, ২০২৬

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT