চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন ডোপপাপীও পেয়ে গেল টোকিও অলিম্পিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

নয় দিন ধরে সোনা, রুপা, ব্রোঞ্জের ঝনঝনানি চলছিল। চলছিল রেকর্ড-বিশ্বরেকর্ড গড়া-ভাঙার খেলা। লেখা হচ্ছিল কত আনন্দ-বেদনার গল্প। এরমাঝেই এলো বিষাদের এক খবর। একজন ডোপপাপীও পেয়ে গেছে টোকিও অলিম্পিক!

ডোপ টেস্টে উতরে যেতে পারেননি নাইজেরিয়ার স্প্রিন্টার ব্লেসিং ওকাগবারে। শরীরে নিষিদ্ধ হরমোনের উপস্থিতি ধরা পড়ায় তাকে টোকিও আসর থেকে বহিষ্কার করা হয়েছে।

টোকিও অলিম্পিকে শুক্রবার নিজ হিটে সাফল্য এনে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে পা রেখেছিলেন ওকাগবারে। ১১.০৫ সেকেন্ড সময় নিয়ে সেমিতে যান। সেখানে গ্রেট ব্রিটেনের ডিনা অ্যাশের-স্মিথ ও জ্যামাইকার ইলিনে থম্পসন-হেরাথের বিপক্ষে প্রতিযোগিতা করতেন।

কিন্তু শনিবার সব ওলট-পালট হয়ে গেল। অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিটের (এআইইউ) বরাতে জানা যায়, ৩২ বছর বয়সী তারকার শরীরে নিষিদ্ধ হিউম্যান গ্রোথ হরমোনের উপস্থিতি মিলেছে।

গত ১৯ জুলাই নমুনা নেয়া হয়েছিল ওকাগবারের। ডোপ টেস্টে পজিটিভ হওয়া ও অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি শনিবার তাকে জানিয়ে দিয়েছে এআইইউ। এই ঘটনার উপর আপাতত কোনো মন্তব্যও দিতে পারবেন না নাইজেরিয়ান স্প্রিন্টার।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে লং জাম্পে রুপা জিতেছিলেন ওকাগবারে। শনিবার নিজ হিটে আভাস দিয়েছিলেন আরেকটি পদকের। সেটি আপাতত থমকে গেল।

Reneta

অবশ্য ডোপিং নীতিমালা অনুযায়ী, বি-স্যাম্পল বা ব্যাকআপ স্যাম্পল দিয়ে পুনরায় টেস্ট করানোর আবেদন জানাতে পারবেন ওকাগবারে। ডাবল চেকের আবেদনও জানাতে পারবেন ২০১৩তে লং জাম্পের বিশ্বচ্যাম্পিয়ন তারকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অলিম্পিক-২০২১টোকিও অলিম্পিক-২০২১ডোপ টেস্টনাইজেরিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ: ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

মে ১২, ২০২৬
ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT