চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই মঞ্চে মেনন, কামাল, ফখরুল

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৩:৫০ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

দেশের ‘প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপূর্ণ, হিংসাত্মক ও দলাদলির রাজনীতিতে’ সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। কিন্তু আজ অচেনা সেই দৃশ্যই দেখা গেল। বিপরীতমুখি কয়েকজন রাজনীতিবিদের দেখা মিলল একই মঞ্চে।

সদ্যপ্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ’র স্মরণে আয়োজিত অরাজনৈতিক শোক সভায় ছিলেন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা, সাবেক মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই মঞ্চে আরও ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, ব্যারিস্টার মঈনুল হোসেন, নাগরিকের ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব সহ বহু রাজনীতিবিদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক, কলামিস্ট ও লেখক মাহফুজ উল্লাহ’র প্রয়াণে নাগরিক শোক সভায় বিপরীতমুখি ও বিপরীত আদর্শের এই রাজনীতিবিদদের একই মঞ্চে বক্তব্য রাখতে দেখা যায়।

বর্তমানে তাদের অধিকাংশ বিপরিতমুখী মতাদর্শের হলেও ছাত্রজীবন বা জীবনের কোনো এক পর্যায়ে প্রায় প্রত্যেকে বামপন্থি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

Reneta

প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শের ধারক হলেও বামপন্থি ছাত্রনেতা ছিলেন তিনি। একইভাবে ছাত্রজীবনে বামপন্থি ছাত্র সংগঠন করতেন বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুলও। সেই সূত্র ধরেই একই মঞ্চে উপনিত হয়েছিলেন তারা।

সকাল থেকে শোক সভায় যোগ দেন বিভিন্ন মতাদর্শের নেতৃবৃন্দ। বক্তব্যের মাঝামাঝি সময়ে আসেন রাশেদ খান মেনন। ড. কামাল হোসেনের বক্তব্যের পর ছিলো মেননের বক্তব্য।

এই সময় বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে শোক সভায়। রাশেদ খান মেনন বক্তব্য দিতে দাঁড়ালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত সবার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

তিনি বলেন, এই মঞ্চে রাশেদ খান মেনন বক্তব্য দেওয়ার নৈতিকতা হারিয়েছেন। আমি তার বক্তব্য প্রত্যাখ্যান করে কক্ষ ত্যাগ করছি- এই বলে তিনি বেরিয়ে যান।

এসময় ‘ড. কামাল হোসেনের বক্তব্যের পর কেন রাশেদ খান মেনন বক্তব্য রাখেবন’- এমন প্রশ্ন করতে দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকেও। বিচ্ছিন্ন এই ঘটনা বাদে তবে বাকি অনুষ্ঠান ভালোভাবেই সম্পন্ন হয়।

শোক সভায় ড. কামাল হোসেন তার বক্তব্যে সাংবাদিক মাহফুজ উল্লাহর প্রয়াণে শ্রদ্ধা নিবেদন করে এক পর্যায়ে বাংলাদেশে স্বৈরতন্ত্রের কোনো জায়গা নেই বলে গ্যারান্টি দিয়ে কথা বলেন।

ড. কামাল বলেন: ‘গ্যারান্টি দিতে পারি, আমার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে স্বৈরতন্ত্রের কোনো জায়গা নাই।  যারা মনে করেন স্বৈরতন্ত্রকে চাপা দিয়ে, অস্ত্র দিয়ে, বিভিন্ন রকমের প্রভাব খাটিয়ে চিরস্থায়ী হতে পারে, তারা আহাম্মকের স্বর্গে বাস করছেন। স্বৈরতন্ত্রের আলামতগুলো চারদিকে লেগে থাকে। সেই কারণে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এখানে যে উপস্থিতি সকলেই ঐক্যের পক্ষে। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে কেন্দ্র করে আসুন আমরা ঐক্যবদ্ধ হই।’

একই মঞ্চে মির্জা ফখরুল চলমান সময়কে গণতন্ত্রহীন দাবি করে বলেন: কঠিন এই সময়ে সাংবাদিক, কলামিস্ট ও লেখক মাহফুজ উল্লাহর মতো উদার, সহিঞ্চু ও অনুপ্রেরণাদায়ক সাহসী ব্যক্তির বড় প্রয়োজন ছিলো। তার অকাল প্রয়ান দেশের গণতন্ত্রাতিক মুক্তি আন্দোলনের জন্য বড় ক্ষতি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন: মাহফুজ উল্লাহর অবদান ভুলে যাওয়া যাবে না। সাংবাদিক হিসেবে পরিবেশ সাংবাদিকতায় প্রভাব তিনি সৃষ্টি করেছিলেন তা অনবদ্য। তিনি পরিবেশ সাংবাদিকতার পথিকৃত ছিলেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন বলেন: স্বাধীন সাংবাদিকতা আর নেই। যেখানে ভোটাধিকার থাকে না সেখানে কথা বলার স্বাধীনতা থাকে নাা। এই স্বাধীন ও মুক্ত বাক্যের জন্য সংগ্রাম করেছেন মাহফুজ উল্লাহ। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন: দেশে পাথর সময় চলছে। এই সময় মাহফুজ উল্লাহকে সবচেয়ে বেশি দরকার ছিলো। যে দেশে জাতের অস্তিত্বই নাই, সেখানে জাতীয়তাবাদী শক্তি থাকে কী করে? দেশে কোনো রাজনীতি নেই। সত্য কথা বলে বেঁচে থাকা যায় না। যারা সত্য, যাদের, সততা আছে তাদের আর বাঁচা যাবে না। প্রতিদিন শিশু ধর্ষিত হচ্ছে। কোনো বিচার হচ্ছে না। সাংবাদিক মরে যাচ্ছে। বিচার হচ্ছে না।  কঠিন সময়। কিন্তু এই কঠিন সময়েও সাহসী, অনুপ্রেরণামূলক ছিলেন মাহফুজ উল্লাহ। কোনো হুমকি, ভয় ভীতি মাহফুজ উল্লাহর কাছে পৌঁছাতে পারেনি!

মাহফুজ উল্লাহর স্মরণ সভায় বিভিন্ন দল মত ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ গ্রহণ করেন। ড. আকবর আলি খানের সভাপতিত্বে এতে অন্যতম ছিলেন সাবেক কূটনীতিক শমসের মুবিন চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরউল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সাদাত হোসেন, নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবির সহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. কামালমাহফুজ উল্লাহমির্জা ফখরুলরাশেদ খান মেনন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT