চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উয়েফার বর্ষসেরা ও চ্যাম্পিয়ন্স লিগের ড্র কখন, কোথায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছরের মত এবারও ইউরোপ সেরা হবেন রোনালদো? চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ অব ডেথে পড়ছে কোন কোন দল? সব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা কেবল একদিনের। বৃহস্পতিবার মোনাকোতে বসবে ইউরোপিয়ান ফুটবলের তারার হাট। সেখানেই মিলবে সব উত্তর।

আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। অংশগ্রহণকারী ৩২টি দলের মধ্যে ২৪টি এরইমধ্যে নিশ্চিত। বাকি ৮টি দল উঠে আসবে প্লে-অফের মাধ্যমে। কোন গ্রুপে কোন দল কার মুখোমুখি হবে তারই ড্র হবে মোনাকোর গ্রিমালদি ফোরামে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ড্র পর্ব।

একই অনুষ্ঠানে ঘোষিত হবে এবারের উয়েফা বর্ষসেরার নামও। রোনালদো, মেসি কিংবা বুফন। সংক্ষিপ্ত তালিকায় থাকা এই তিনজনের একের হাতেই উঠবে ইউরোপিয়ান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর। গতবারের মত এবারও উয়েফা বর্ষসেরার দাবিদারে এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো।

রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকাকে টেক্কা দিতে বরাবরের মত পিছু নিয়েছেন বার্সা তারকা লিওনেল মেসি। শুধু গতবারের নেইমারের বদলে এবার তালিকায় জায়গা পেয়েছেন জুভেন্টাস গোলরক্ষক-অধিনায়ক জিওনলুইজি বুফন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্রের জন্য প্রস্তুত করা স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যালন ডি’অরের পাশাপাশি আরও কয়েকটি অ্যাওয়ার্ড বিজয়ীর নামও ঘোষণা করবে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। ইউরোপের বর্ষসেরা নারী ফুটবলার, সেরা কোচ, সেরা গোলরক্ষক, সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার এবং সেরা ফরোয়ার্ডের হাতেও উঠবে উয়েফার অ্যাওয়ার্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা বর্ষসেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT