ফুটবল

জাদু নয়, সবার ভালো রসায়নে উয়েফা অ্যাওয়ার্ড

উয়েফা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন দুই ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ফুটবল তারকা উয়েফা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন, একে অপরের পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন করিম বেনজেমা। একের পর এক ট্রফি জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে। গৌরবের চ্যাম্পিয়ন্স লিগে রাজ করা রিয়ালের মূল কাণ্ডারি ছিলেন ফরাসি তারকা। আর পেছনে থেকে প্রতিপক্ষকে বশ করার ছক একে কাজটা সহজ করেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। সেই কৃতিত্ব স্বরূপ দুজনেই জিতেছেন উয়েফা বর্ষসেরা অ্যাওয়ার্ড।

গত আসরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে মৌসুমের সবচেয়ে জৌলুসময় শিরোপা উঁচিয়ে ধরেছিলেন বেনজেমা। তার নেতৃত্বে গ্রুপপর্বে দাপুটে পারফরমেন্সের পর ফাইনালেও বাজিমাত করে রিয়াল। আসরে মোট ১৫টি করেন ৩৪ বর্ষী তারকা। ফলে পুরস্কার নিয়ে খুব একটা ভাবতে হয়নি আয়োজক কমিটিকে। বৃহস্পতিবার রাতে ইস্তাম্বুলে উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয় বেনজেমাকে। প্রথমবারেব মতো এই পুরস্কার জিতে নিজের খুশির কথা জানিয়েছেন বেনজেমা।

‘আমি আমার সতীর্থ, কোচ এবং ক্লাব সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই। মৌসুম জুড়ে ভক্তদের আশ্চর্যজনক সমর্থন আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। আমার জন্য, চ্যাম্পিয়ন্স লিগের সেরা দিনটি ছিল পিএসজির বিপক্ষে রিটার্ন লেগ। আনচেলত্তি বিশ্বের সেরা কোচ, তিনি আমাকে অনেক আত্মবিশ্বাস যোগান। আমি আনন্দিত যে সে আমার কোচ। আমি সত্যিই দারুণ খুশী। এই প্রথম আমি এই পুরস্কার জিতেছি, তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দলের হয়ে ট্রফি জেতা।’

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর আগে রিয়ালকে স্প্যানিশ শিরোপা জিতিয়েছেন আনচেলত্তি। দলকে এক সুতোয় গেঁথেছেন। সেই সাথে দলকে স্বপ্ন দেখিয়েছেন। সাহস যুগিয়েছেন। মাঠে ঘুরে দাঁড়ানোর রসদ যুগিয়ে দলকে গৌরবের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন আনচেলত্তি। তাকেও তাই বর্ষসেরা কোচ হিসেবে সম্মানিত করা হয়েছে উয়েফার পক্ষ থেকে। সম্মানের পুরস্কার জিতে দলটির দারুণ রসায়নের কথা জানিয়েছেন রিয়াল সমর্থকদের।

‘এই পুরস্কারের জন্য আপনাদের ধন্যবাদ। আরিগো সাচ্চিকে ধন্যবাদ, যিনি আমার একজন মহান শিক্ষক ছিলেন। আমি আমার ফুটবলার, ক্লাব ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। আমি সান্তিয়াগো বার্নাব্যুতে সেই আশ্চর্যজনক রাতগুলির জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমাকে মাদ্রিদে ফেরার সুযোগ দেওয়ায় ক্লাব সভাপতিকে ধন্যবাদ জানায়।’

‘দলকে জেতানোর কোন জাদুকরী ফর্মুলা নেই। তবে আমি খেলার প্রতি খুবই মনোযোগী। প্রশিক্ষণ দেওয়ার সময় ফুটবলারদের মনের মধ্যে ডুকে যেতে হবে। এটি সত্যিই আমাদের জন্য একটি বিশেষ মৌসুম ছিল। আমাদের একটি ভাল দল ছিল, অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের একটি ভাল সংমিশ্রণ ছিল। ড্রেসিংরুমে একটি চমৎকার সংযোগ ছিল। দলে ও সমর্থকদের মধ্যে খুব ভাল রসায়ন ছিল।’

বিষয়:আনচেলত্তি উয়েফা বর্ষসেরা বেনজেমা রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…