চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎক্ষেপণের আগে কেন আটকে গেল ভারতের চন্দ্রযান-২ ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
উৎক্ষেপণের এক ঘণ্টা আগে-ভারত-চাঁদ

কারিগরি ত্রুটির কারণে উৎক্ষেপণের এক ঘণ্টারও কম সময় হাতে থাকতে থামিয়ে দেয়া হয়েছে ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান।

বিবিসি জানিয়েছে, চন্দ্রযান-২ নামে ১৫ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ভারতের এই চন্দ্র মিশনটি ভারতের স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টা ৫১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ২১ মিনিট) দেশের পূর্ব উপকূলে অবস্থিত শ্রী হরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা করার কথা ছিল।

কিন্তু উৎক্ষেপণের মাত্র ৫৬ মিনিট বাকি থাকতেই উল্টো গণনা বা কাউন্টডাউন বন্ধ করে দেয়া হয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও জানিয়েছে, মহাকাশযানটির লঞ্চ ভেহিকল সিস্টেমে ত্রুটি ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে উৎক্ষেপণ প্রক্রিয়া থামিয়ে দেয়া হয়।

এই মুহূর্তে ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট জিওসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (GSLV) মার্ক থ্রি বা ‘বাহুবলী’। সেটিরই কোনো একটি অংশের কারিগরি প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে বলে ইঙ্গিত করা হয়েছে।

উৎক্ষেপণের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে মহাকাশ সংস্থাটি।

ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান চন্দ্রযান-২’র নেতৃত্বে থাকছেন দুই নারী বিজ্ঞানী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী নেতৃত্বে চন্দ্রাভিযান শুরু করতে যাচ্ছে ভারত।

Reneta

টাইমস অফ ইন্ডিয়া জানায়, চন্দ্রযান-২ নামে এই মিশনের নেতৃত্ব দেবেন ভনিথা মুঠায়া এবং রিতা কারিধাল। ভনিতা হচ্ছেন চন্দ্রযান-২ এর প্রকল্প পরিচালক এবং রিতু হচ্ছেন মিশন পরিচালক।

তারা ছাড়াও চন্দ্রযান-২’র অভিযানকে সফল করতে দলে রয়েছেন প্রায় ৩০ জন নারী। এই অভিযানে পিছিয়ে নেই পুরুষরাও। নারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন দায়িত্বে কাজ করবেন তারা।

উৎক্ষেপণের পর সফলভাবে চাঁদে অবতরণ করলে এটিই হবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম মহাকাশযান।

আর ভারত হবে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের পিঠে মহাকাশযানের নিয়ন্ত্রিত অবতরণ (সফট ল্যান্ডিং) করানো চতুর্থ দেশ। এর আগে শুধু যুক্তরাষ্ট্র, ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন এ কাজে সফল হয়েছিল।

চন্দ্রযান-২ মূলত চাঁদের পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে। সেখানে পানি ও খনিজের অস্তিত্ব খোঁজা এবং ভূমিকম্প পরিমাপসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু দায়িত্ব রয়েছে মিশনটির।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চন্দ্রযান-২চন্দ্রাভিযানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মতপার্থক্য থাকলেও মার্কিন শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

মে ২৩, ২০২৬

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT