চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উরুগুয়ে ফুটবলে কিছু দিতে পারিনি: বিয়েলসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ২৭, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে নকআউটে উঠতে পারেনি লাতিন শক্তি উরুগুয়ে। তিনটি গ্রুপ ম্যাচে কোন জয় পায়নি দলটি। কোচ মার্সেলো বিয়েলসা বলছেন, উরুগুয়ে ফুটবলে কিছুই দিতে পারেননি।

স্পেনের বিপক্ষে হেরে আসর থেকে বাদের পর উরুগুয়ে কোচ বিয়েলসা বলেছেন, ‘উরুগুয়ে ফুটবলের জন্য কিছু দিতে পারিনি। কারণ ইতিবাচক ফলাফল ছাড়া জাতীয় দলের জন্য একজন কোচের তিন বছরের যেকোনো অবদানই নিরর্থক।’

‘বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই। যদি জিজ্ঞেস করেন মানুষ আমাকে কীভাবে মনে রাখবে, তারা আমাকে এমন একজন হিসেবে মনে রাখবে যিনি উরুগুয়ে ফুটবলের জন্য কিছুই রেখে যাননি।’

বিশ্বকাপের পর উরুগুয়ে কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেয়া বিয়েলসা ব্যর্থতার দায় নিচ্ছেন, ‘সাংবাদিক এবং উরুগুয়ের সমর্থক, সবাই যা ঘটেছে তার জন্য আমাকে দায়ী করতে চান। সেই দায়ভার আমাকে নিতেই হবে। এটাই একমাত্র সঠিক কাজ হবে।’

‘যদি ব্যাখ্যাই চান, যদিও আমার ধারণা আপনারা তা শুনতে চাইছেন না। এটুকু বলতে পারি, আমাদের সাত পয়েন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু পেয়েছি মাত্র দুটি।’

‘ফুটবলে ভুল-ত্রুটি হতেই পারে। ভুল ছিলই; তাছাড়া সুযোগ তৈরি করা, গোল করা এবং গোল হজম করার মধ্যে আমরা কোন গ্রহণযোগ্য ভারসাম্য বজায় রাখতে পারিনি। মাঠে যা খেলেছি তার বিচারে সাত পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল।’

Reneta

শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে। তিন ম্যাচ শেষে দলটির সংগ্রহ ২ পয়েন্ট। নবাগত দল হিসেবে এই গ্রুপ থেকে রানার্সআপে পরের রাউন্ডে উঠেছে কেপ ভার্দে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েকেপ ভার্দেফিফা বিশ্বকাপ-২০২৬বিয়েলসাবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT