বাংলাদেশ

‘উন্মাদ’র প্রধান সম্পাদক আহসান হাবীবকে হত্যার হুমকি

‘উন্মাদ’র প্রধান সম্পাদক আহসান হাবীবকে হত্যার হুমকি

মাসিক রম্য পত্রিকা ‘উন্মাদ’র প্রধান সম্পাদক, রম্য লেখক ও কার্টুনিষ্ট আহসান হাবীবকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তিনি বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ছোট ভাই। 

হুমকি পাওয়ার পর ০৩ নভেম্বর রাতে নিরাপত্তা চেয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন খান জানান, সোমবার রাত ১১টার দিকে আহসান হাবীব থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। 

নানা ধরণের স্যাটেয়ার ও লেখালেখির কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়েছে বলে জিডিতে উল্লেখ করেছেন আহসান হাবীব। 

বিষয়:ব্লগার হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…