বিনোদন

উঠতি নায়িকার সাথে মাদক নিয়ে কথা হত আরিয়ানের!

অভিনেতা আরিয়ানের ছবি, যিনি উঠতি নায়িকা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আরিয়ান ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন, তার পেছনে অন্য মানুষজন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বুধবার দুপুরেই নির্ধারণ হবে কী আছে শাহরুখ পুত্রের ভাগ্যে! আবারও জেল নাকি জামিন মিলবে আরিয়ানের?

সবাই প্রত্যাশা করছেন জামিন পাবেন আরিয়ান। তার আইনজীবী সতীশ মানশিন্ডে বেশ আশাবাদী আরিয়ানের জামিন নিয়ে। তবে এরই মাঝে নতুন তথ্য এলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে। যা আরিয়ানের বিপক্ষে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।

সংবাদসংস্থা এএনআই-র তথ্য অনুযায়ি , এক উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক বিষয়ে কথা বলতেন আরিয়ান। ইতোমধ্যে যে চ্যাটের ডিটেলস আদালতের হাতে তুলে দেয়া হয়েছে।

তদন্তের প্রথম থেকেই আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর জোর দেয় এনসিবি। দাবি করা হয়েছে, মাদক নিয়ে অনেকের সঙ্গেই কথা হত আরিয়ানের। মাদক পাচারকারীদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। এমনকি, আরিয়ানের চ্যাট থেকে আন্তর্জাতিক যোগও খুঁজে পেয়েছে এনসিবি, এমন দাবিই তাদের।

এনসিবি সূত্রের খবর অনুসারে, গত ২ অক্টোবর আটক হওয়ার পর এনসিবির জেরার সময় নিজের মুখে মাদক নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন আরিয়ান। জানিয়েছেন, গত চার বছর ধরে তিনি মাদক নেন।

যদিও আরিয়ানের দাবি, এই ক্রুজ পার্টির মাদক যোগ নিয়ে তার কোন ধারণাই ছিল না। তাকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে।

বিষয়:আরিয়ান খান এনসিবি জামিন নায়িকা বলিউড বলিউড বাদশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…