ফুটবল

উইলিয়ানকে পেতে বার্সার ৬১০কোটির প্রস্তাব

উইলিয়ানকে পেতে বার্সার ৬১০কোটির প্রস্তাব

চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ানের প্রেমে নাকি ভালোই মজেছেন বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে। যেকোনো মূল্যে তিনি দলে চান উইলিয়ানকে। কোচের দাবি মানতে কোমরবেধে নেমেছে বার্সাও। চেলসিকে দেয়া হয়েছে বিশাল অঙ্কের টোপ!

ইংলিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস বলছে, উইলিয়ানের জন্য ৫৫ মিলিয়ন পাউন্ড(৬২ মিলিয়ন ইউরো) প্রস্তাব দিয়েছে বার্সা। বাংলাদেশি মুদ্রায় যা ৬১০কোটি ৭০লাখ টাকার সমান।

বার্সার ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনহো ধারে চীনা লিগে চলে যাওয়ায় নন-ইউরোপিয়ান একটি কোটা খালি আছে দলটিতে। সেই জায়গাটিই উইলিয়ানকে দিয়ে ভরাট করতে চান ভালভার্দে। গত চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে চেলসির হয়ে তার খেলায় মুগ্ধ হন বার্সা কোচ। দুই লেগ মিলিয়ে একটি গোলও করেছিলেন উইলিয়ান।

উইলিয়ানকে বার্সায় আনার পেছনে কাজ করছেন এজেন্ট কিয়া জুরাবচিয়ান। পাউলিনহোর এজেন্টও ছিলেন তিনি। পাউলিনহো চলে যাওয়ায় আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনহো যেন নিঃসঙ্গ বোধ না করেন সেজন্যও উইলিয়ানকে দলে টানতে আগ্রহী কাতালান দলটি।

অবশ্য উইলিয়ানই নয়, বার্সার রাডারে আছেন আয়াক্সের মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং ও পিএসজি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওত। আন্দ্রেস ইনিয়েস্তার শূন্যস্থান পূরণে এ দুজনের একজনকে চান ভালভার্দে।

বিষয়:উইলিয়ান বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…