চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ রুট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে ইংলিশদের ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো জো রুট ধারাবাহিকভাবে রান করে গেছেন। স্বীকৃতিও পেলেন। ২০২১ সালের জন্য তাকে বিশ্বের সেরা ক্রিকেটার বেছে নিয়েছে উইজডেন।

বৃহস্পতিবার উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ২০২২ সংস্করণে ৩১ বর্ষী রুটকে ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হিসেবে মনোনীত করা হয়েছে।

গত বছর ১৭ টেস্টে ৬১ গড়ে রুট করেছিলেন ১,৭০৮ রান। পাঁচ বছরে তিনি ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৬৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। সবশেষ টানা পাঁচ সিরিজে জয় শূন্য ও ১৭ ম্যাচে কেবল এক জয় পেয়েছে রুটের দল।

উইজডেনের সম্পাদক লরেন্স বুথ বলেছেন, ‘রুট ইংল্যান্ডের টেস্ট দলের ধুঁকতে থাকার পরও সেটির ঊর্ধ্বে উঠে এক পঞ্জিকাবর্ষে সর্বকালের দুর্দান্ত পারফরম্যান্সগুলোর একটি করেছেন। ছয় সেঞ্চুরিসহ তার করা ১,৭০৮ রান শুধুমাত্র ২০০৬ সালে মোহাম্মদ ইউসুফ এবং ১৯৭৬ সালে ভিভ রিচার্ডসের পেছনে আছে।’

অলি রবিনসন, জাসপ্রিত বুমরাহ, রোহিত শর্মা, ডেন ফন নিকের্ক এবং ডেভন কনওয়ে উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

গত গ্রীষ্ম মৌসুমে লর্ডস টেস্টে শেষ বিকেলে ৩৩ রান খরচায় ৩ উইকেট তুলে ভারতের জয় ত্বরান্বিত করেছিলেন বুমরাহ। পরে ওভাল টেস্টে অলি পোপ এবং জনি বেয়ারস্টোকে সাজঘরে ফেরানোকেও টিম ইন্ডিয়ার জয়ের গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবমিলিয়ে ৪ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বুমরাহ ১৮ উইকেট নেন। টেল এন্ডার ব্যাটার হিসেবে দলের প্রয়োজনে করেছেন গুরুত্বপূর্ণ রান।

Reneta

রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত। লর্ডসের প্রতিকূল কন্ডিশনে খেলেন ৮৩ রানের ইনিংস খেলেছিলেন রোহিত। ওভাল টেস্টে হাঁকান শতক, করেন ১২৭ রান। ৪ টেস্টে ৫২.৫৭ গড়ে করেন ৩৬৮ রান, যা ছিল সিরিজে দ্বিতীয় সর্বাধিক ব্যক্তিগত রান।

নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে লর্ডসে অভিষেক টেস্টে করেছিলেন ডাবল সেঞ্চুরি। রান আউটে কাটা পড়ার আগে করেন ঠিক ২০০ রান। যে পারফরম্যান্সের জেরে নাম উঠেছে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের তালিকায়।

গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইংলিশ পেসার অলি রবিনসন অভিষেক টেস্ট নেন ৭ উইকেট। ঘরোয়া মৌসুমে ১৯.৬০ গড়ে পান ২৮ উইকেট। বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় আছে তার নামও।

একমাত্র নারী ক্রিকেটার হিসেবে বর্ষসেরার তালিকায় আছেন সাউথ আফ্রিকার অলরাউন্ডার ডেন ফন নিকের্কের নাম। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের এক ম্যাচের পারফরম্যান্সের জন্য বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় ঠাঁই পেয়েছেন তিনি। ওভাল ইনভিনসিবলসের অধিনায়ক ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ৪২ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইজডেনরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT