চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে নীরব ট্রাম্প, সমালোচনার মুখে ইভানকার ঈদ শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বব্যাপী মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আযহা উপলক্ষে সাধারণত বিশ্বনেতারা সৌজন্য হিসেবে শুভেচ্ছা জানান। কিন্তু এবার এ নিয়ে একেবারেই চুপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিক বিবৃতি তো দূর, ক্ষণে ক্ষণে টুইট করা ট্রাম্প অভ্যাসের বশেও ঈদ উপলক্ষে একটি টুইটও পোস্ট করেননি।

অবশ্য ট্রাম্পের মেয়ে এবং মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা ইভানকা ট্রাম্প ঈদের শুভেচ্ছা জানিয়ে পড়েছেন তীব্র সমালোচনার মুখে। কেননা ইভানকার মধ্যে সবাই খুঁজে পেয়েছেন তার বাবার ছবি।

যেখানে ডোনাল্ড ট্রাম্প বরাবর মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়ে এসেছেন, মুসলিমবিদ্বেষী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, এমনকি যুক্তরাষ্ট্রে আর মুসলিম প্রবেশ নিষিদ্ধ করারও ইচ্ছা প্রকাশ করেছেন, সেখানে তার মেয়ের ‘ভুয়া’ শুভেচ্ছা গ্রহণ করতে রাজি নন কেউ।

পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যে রোববার ছিল ঈদ উল আযহা। এ উপলক্ষে রোববার স্থানীয় সময় সকালে ইভানকা একটি টুইট পোস্ট করে লিখেন: ‘বিশ্বের সর্বত্র ঈদ উল আযহা উদযাপনকারী মুসলিমদের ঈদ মুবারাক! আপনাদের সুস্থতা, সুখ ও আনন্দ কামনা করছি!’ইভানকা ট্রাম্প-ঈদ-ঈদের শুভেচ্ছা

ইভানকার শুভেচ্ছাবার্তার ভাষা কোমল হলেও এর জবাবে আসা প্রতিক্রিয়াগুলো ততটা নমনীয় ছিল না। যেমন, স্কুইরেলগার্ল নামের একটি অ্যাকাউন্ট থেকে তার টুইটের রিপ্লাইয়ে বলা হয়েছে: ‘…যেন তুমি মুসলিমদের নিয়ে কত চিন্তা করো।’

হোয়েনরাইটইজরং নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে কথাটি ইভানকা মন থেকে বলেননি: ‘আমার মনে হয় না এই টুইটটি সত্যিকারের কোনো জায়গা থেকে এসেছে।’

Reneta

জেফ টাইডরিচ নামের আরেক টুইটার ব্যবহারকারী ব্যঙ্গ করে জবাব দিয়েছেন ইভানকার টুইটবার্তার। ইভানকাকে ‘নেপোটিজম বার্বি’, অর্থাৎ স্বজনপ্রীতি করে পদে বসিয়ে দেয়া অকর্মন্য পুতুল হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন: ‘(শশশ… কেউ আবার নেপোটিজম বার্বিকে বলে দিও না কীভাবে তার বাবা মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার চেষ্টা করেছিল)’।

Eid Mubarak to Muslims all around the world celebrating Eid al-Adha!
Wishing you health, happiness and joy!

— Ivanka Trump (@IvankaTrump) August 11, 2019

টিংক৫৩ নামের কারেকজন সরাসরিই ভদ্র ভাষায় অপমান করলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট ডটারকে। ইভানকাকে নির্বোধ ইঙ্গিত করে তিনি লিখেছেন: ‘তোমার বাবা মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং বারবার মুসলিমদেরকে অপমান করেছে। তোমার আসলেই কোনো ধারণা নেই। বাড়ি যাও ইভানকা। সুন্দরী রাজকন্যা হয়ে বাড়িতে বসে থাকো। তুমি আমাদের সরকারের গুরুত্বপূর্ণ কেউ, এমনটা বিশ্বাস করা বন্ধ করে দাও।’

এমনই আরও অসংখ্য প্রতিবাদমূলক, ব্যঙ্গাত্মক কমেন্ট-রিপ্লাইয়ে ভরে গেছে ইভানকার ঈদ শুভেচ্ছার টুইট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভানকাইভানকা ট্রাম্পঈদ-উল আযহাঈদুল আযহাঈদুল আযহা-২০১৯ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT