চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ওটিটির ‘সবচেয়ে বড় চমক’ ছিলেন শাহরিয়ার নাজিম জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ১৩, মে ২০২২
বিনোদন
A A

অভিনয়ে ছিলেন নিয়মিত। শুধু ছোট পর্দায় নয়, বড় পর্দাতেও সফল তিনি। হঠাৎ অভিনয় ছেড়ে উপস্থাপনায় পা রাখেন। দেখেন চূড়ান্ত সফলতার মুখ। নাম ডাক তৈরি করেন অল্প সময়েই। বলছি শাহরিয়ার নাজিম জয়ের কথা।

তিনি যে অভিনেতা, সেটা যেন অনেকটাই ভুলতে বসেছিলেন! তবে আশার কথা, ‘কামব্যাক’ করেছেন সেই শাহরিয়ার নাজিম জয়। অভিনয় ক্যারিশমায় ঈদে দেশিয় ওটিটির দর্শকদের চমকে দিয়েছেন। জয়ের অভিনয় দেখে নড়েচড়ে বসেছেন অনেকেই। এও বলেছেন, এই জয়কে আগে তো দেখিনি!

দেশিয় ওটিটি প্লাটফর্ম চরকি’র প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় ‘৭ নাম্বার ফ্লোর’ ওয়েব ফিল্মে জয়ের অভিনয়ে আলোচনা মুখর নেটদুনিয়া। তারা বলছেন, জয় যে জাত অভিনেতা সেই প্রমাণ পাওয়া গেছে। তার উপস্থাপনা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনা আছে, তবে অভিনয় নিয়ে কোনো সমালোচনা নেই! আছে শুধু আলোচনা আর প্রশংসা।

অভিনেতা হিসেবে জয়কে যদি কাজে লাগানো যায় তাহলে হয়তো তিনি আরও ভালো কাজ উপহার দিতে পারবেন। জয় নিজেও জানান, আগামীতে ভালো চরিত্র ও গল্প পেলে অবশ্যই কাজ করবেন। শাহরিয়ার নাজিম জয় বলেন, পরিচালকরা আমাকে ভালো কাজে যুক্ত করতে পারেন। আমি যে পারি সেটা হয়তো দেখাতে পেরেছি। এবার অভিনয়ে ফিরে পেয়েছি শুধুই প্রশংসা।

‘যখন প্রথম প্রথম নাটকে অভিনয় করতাম তখন নাটক প্রচার হলে প্রচুর ফোন, মেসেজ পেতাম। অনেক বছর অভিনয়ের জন্য আবার ফোন বা মেসেজ পাইনি। ওটিটিতে কাজ করে বলতে গেলে অভিনয় অঙ্গনে আমার পুনর্জন্ম হয়েছে। সেই পুরনো দিনের মতো মানুষের ভালোবাসা পাচ্ছি। সত্যি বলতে আমি আশাই করিনি এতোটা প্রশংসা পাবো। এমন সাড়ায় আমি এক কথায় মুগ্ধ।

চ্যানেল আই অনলাইনকে শাহরিয়ার নাজিম জয় বলেন, অবশ্যই আমার অভিনয়ে কামব্যাকের কৃতিত্ব পরিচালক রায়হান রাফীর। ও আমাকে যেভাবে হাইলাইট করেছে অন্য কেউ হয়তো সেভাবে করতো না। আমার প্রতি আলাদা দৃষ্টি তৈরি করেছে রাফি। শুধু আমার এন্ট্রি সিকুয়েন্সের জন্য রাফী পাঁচ লাখ টাকা খরচ করেছে। ও যেটা করেছে এটা আমি কখনও ভুলবো না।

Reneta

জয় মনে করেন, দর্শক তাকে অভিনয়ে পেতে চাইলেও এই চাওয়াটা তার উপর নির্ভর করে না। বর্তায় পরিচালকদের উপর।

তিনি বলেন, পরিচালকেরা তাদের দায়িত্ব পালন করবেন আমাকে ভালো চরিত্র দিয়ে এবং কাজে সম্পৃক্ত করে। আমি তো আগেও অভিনেতা ছিলাম। তাহলে আমাকে অভিনয় ছাড়তে হয়েছিল কেন? শুধুই কি আমার দোষ ছিল? না। শুধু আমার দোষের জন্য না। মিডিয়া, প্রডিউসারদের পলিটিক্স এবং পরিচালকদের অনাগ্রহ- এসব কারণেই আমাকে অভিনয় থেকে দূরে সরে যেতে হয়।

তবে দ্বিতীয় ইনিংসে এসে সব পলিটিক্সের উর্ধ্বে গিয়ে কাজ করতে চাই। ভালো কাজ করতে চাই। নির্মাতাদের উদ্দেশ্যে বলবো, ভালো কাজ হলে আমাকে ডাকবেন। আমার কথা চিন্তা করবেন। আশা করি, আমার সেরাটা দিয়ে সবাইকে মুগ্ধ করতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ নাম্বার ফ্লোরঅভিনেতাউপস্থাপকওয়েব ফিল্মচরকিজয়তমা মির্জাবুবলীরায়হান রাফীলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT