বাংলাদেশ

ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের শঙ্কা

চট্টগ্রাম বন্দরের দৃশ্য, জাহাজ ও কন্টেইনার শিপ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ধরনের জাহাজ ও কন্টেইনার শিপ দেখা যাচ্ছে, বন্দরের কার্যক্রম ও পোর্টের পরিবেশ ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে জাহাজ ও পণ্য জটের আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। পরিস্থিতি সামাল দিতে বিশেষ পদক্ষেপ এবং বন্দর ব্যবহারকারী সংস্থাগুলোর সহায়তা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

প্রতি বছর রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা ছোলা, চিনি, খেজুর, মটর, ভোজ্য তেলসহ বাড়তি ভোগ্যপণ্য আমদানির ফলে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ জাহাজ জট ও কন্টেইনার জট সৃষ্টি হয়। চলতি বছর বন্দরে ওই ধরনের আমদানি পণ্যের বাড়তি চাপ পড়েনি। তবে ঈদের লাগাতার ছুটিতে পুনরায় জাহাজ ও কন্টেইনার জটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম বন্দর ২৪ঘন্টা চালু রাখা, শতাধিক আইটেমের নতুন যন্ত্রাপাতি ক্রয়, পণ্য নামানোর হার দ্বিগুন ও ডেলিভারি দ্রুত করার ফলে রমজানে এবার বন্দরে জাহজ জট ও কন্টেইনার জটের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সামনের ছুটিতে জট সামাল দিতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

ঈদের ছুটির পরিস্থিতি সামাল দিতে বন্দর ব্যবহারকারী, সিএন্ডএফ এজেন্টস এবং পরিবহণ সংস্থাগুলোর সক্রিয় সহযোগিতায় সমস্যা কাটিয়ে উঠা সম্ভব বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:চট্টগ্রাম বন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…