আন্তর্জাতিক

ইয়েমেনে কারাগারে হামলার ঘটনায় জাতিসংঘের নিন্দা

জাতিসংঘ মহাসচিব তালেবানদের প্রতি আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ মহাসচিব তালেবানদের প্রতি শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছেন, পেছনে জাতিসংঘের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইয়েমেনে কারাগারে সৌদি জোটের বিমান হামলায় ৭০ জনের অধিক মানুষ নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

বিবিসি জানায়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার একটি বক্তব্যে দুই পক্ষের উত্তেজনা থামাতে হবে  বলে মন্তব্য করেছেন।

শুক্রবার ইয়েমেনের সাদা শহরের বিমান হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী। এ হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হবার কথা জানিয়েছে বিবিসি।

সাদা শহরকে বিদ্রোহী হুতিদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। হুতিদের দমনে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী।

এ হামলায় সৌদি জোটকে দায়ী করা হলেও সৌদি কর্মকর্তারা এ দায় অস্বীকার করেছেন।

 

বিষয়:ইয়েমেন কারাগারে বিমান হামলা সৌদি জোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…