চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
আল জাজিরার বাংলাদেশ অফিসের অভ্যন্তরীণ দৃশ্য, ডেস্ক ও কর্মীদের দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা’র প্রচার বন্ধের পরিকল্পনা করেছে দেশটির কর্তৃপক্ষ। সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে এমন সিদ্ধান্ত।

আল জাজিরা বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে আল জাজিরা কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী আইয়ুব কারা এক ঘোষণায় চ্যানেলটির বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, আল জাজিরা সন্ত্রাসবাদকে সমর্থন করে। জেরুজালেমে এর আরবি ও ইংরেজি শাখার সব সম্প্রচার বন্ধ করে দেয়া হবে।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আল জাজিরা’র সাংবাদিকদের ক্রেডেনশিয়াল বাতিল করা হবে এবং চ্যানেলটির জেরুজালেম অফিস বন্ধ করে দেওয়া হবে।

“ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী, হামাস, হিজবুল্লাহ এবং ইরানের কর্মকাণ্ডের প্রধান মাধ্যম হয়ে উঠেছে আল জাজিরা। ফলে এর স্যাটেলাইট সম্প্রচার বন্ধ করতে হবে”

এমন ঘোষণার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কারাকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন, “আল জাজিরার উস্কানিমূলক কর্মকান্ড বন্ধের জন্য আমার নির্দেশাবলী মেনে যিনি সঠিক ও শক্ত পদক্ষেপ নিয়েছেন।”

এর আগে নেতানিয়াহু আল জাজিরা বন্ধের হুমকি দিয়ে বলেছিলেন, এই সম্প্রচার মাধ্যমটি ‘উস্কানিমূলক খবর’ প্রকাশ করে।

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে কয়েকটি আরব দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর তারা কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলটিও বন্ধ করে দেয়।

ইসরায়েলের সরকার বলছে, সুন্নি আরব দেশগুলোর আল জাজিরার সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

সম্প্রতি জেরুজালেমের পবিত্র স্থান টেম্পল মাউন্ট বা হারাম-আল-শরিফকে ঘিরে যে সংকট তৈরি হয়েছিল সেখানে সহিংসতা ছড়াতে আল জাজিরা উস্কানি দিয়েছে- এমন অভিযোগ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

জেরুজালেমে ওই পবিত্র এলাকায় এক হামলায় দুজন ইসরায়েলি পুলিশ নিহত হবার পর ইসরায়েল কর্তৃপক্ষ হারাম-আল-শরিফ এলাকায় মেটাল ডিটেক্টর বসিয়ে নিরাপত্তা জোরদার করে। নিরাপত্তা বেষ্টনী বসানোকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি তৈরি হয়। তুমুল বিক্ষোভ সহিংসতার পর পর্যায়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গন থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নেয় ইসরায়েল।

জুলাই মাসের শেষ দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছিলেন, “আল জাজিরা জেরুজালেমের উত্তেজনা নিয়ে স্পর্শকাতর সংবাদ প্রকাশ করছে এবং সেখানে তিনি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করতে চান।”

যদিও আল জাজিরা বলেছে, তারা ‘প্রফেশনাল’ এবং সবসময় ‘সত্য ও বিষয়ভিত্তিক খবর প্রচার করে’।

জেরুজালেমে আল জাজিরা নেটওয়ার্কের সম্পাদক এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, “নেতানিয়াহুর এমন মন্তব্য তার মিত্র আরব দেশগুলোর মতোই বিদ্বেষপূর্ণ ও শত্রুতাপূর্ণ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর চরম হস্তক্ষেপ।”

ট্যাগ: আলজাজিরাকাতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বকেয়া বেতন দাবিতে মিরপুরে অবরোধ-ভাঙচুর

পরবর্তী

বিশ্বের আরো ৭টি শহরে বাংলাদেশ মিশনের শাখা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের আরো ৭টি শহরে বাংলাদেশ মিশনের শাখা

উবার যাত্রায় যে পদ্ধতি ব্যবহারে কমতে পারে ভাড়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT