তথ্যপ্রযুক্তি

‘ইলন মাস্কের কাছে টুইটার জিম্মি নয়’

বিশাল নীল টুইটার লোগো দেওয়ালে ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ডিজাইন সহ একটি বড় নীল টুইটার লোগো দেওয়ালে ঝুলছে, চারপাশে সবুজ গাছের শাখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইলন মাস্কের টুইটার কেনার প্রস্তাবের খবরে কোম্পানিটি জিম্মি হচ্ছে না বলে জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার টুইটারের কর্মীদের সাথে একটি সর্বাত্মক বৈঠকে এসব বলেন কোম্পানিটির প্রধান নির্বাহী।

এ সময় কর্মীদের কাজের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আগরওয়াল এবং তাদের আরও মনোযোগী হতে উৎসাহিত করেছেন।

এর আগে ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন টেসলার ধনকুবের ইলন মাস্ক। তিনি মনে করেন, টুইটার পরিবর্তন হওয়া উচিত। টুইটারের ৯.২ শতাংশ শেয়ারের মালিকানা থাকলেও ইলন মাস্ক পুরো সামাজিক মাধ্যমটি কিনে নেওয়ার কথা জানান।

বিষয়:ইলন মাস্ক টুইটার টুইটার কেনার প্রস্তাব টেসলা প্রধান ইলন মাস্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…