চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪২ যাত্রী নিয়ে বিধ্বস্ত বিমান, বাকরুদ্ধ বলিউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ১২, জুন ২০২৫
বিনোদন
A A
বিধ্বস্ত বিমান ও বলিউড তারকারা, ছবি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকাহত গোটা ভারত। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইট AI171 উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার শিকার হয়।

বেলা ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি। এতে দুইজন পাইলট ও ১০ জন কেবিন ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক।

দুর্ঘটনার খবর ও ধোঁয়ায় আচ্ছন্ন এলাকার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে আসে শোকের ছায়া। মর্মান্তিক এ ঘটনার পর বলিউড তারকারাও প্রকাশ করেছেন তাদের গভীর শোক ও সহানুভূতি-

তারকা অভিনেতা অক্ষয় কুমার এক্স-এ লেখেন,“এই দুর্ঘটনায় বাকরুদ্ধ ও শোকাহত। এখন কেবল প্রার্থনাই করছি।” অনন্যা পান্ডে ইনস্টাগ্রামে হাতজোড় করে প্রার্থনার ইমোজি শেয়ার করেন।

জাহ্নবী কাপুর লেখেন, “আহমেদাবাদ থেকে উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়া ফ্লাইটের দুর্ঘটনার খবর শুনে মর্মাহত। এই ধরনের ট্র্যাজেডির ওজন ভাষায় প্রকাশ করা কঠিন। যাত্রী, ক্রু এবং তাঁদের প্রিয়জনদের জন্য গভীরভাবে প্রার্থনা করছি।” শিল্পা শেঠি লিখেছেন, “এই মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ। সবাইকে আমার প্রার্থনায় রাখছি।”

ভিকি কৌশল বলেন, “এই দুর্ঘটনার খবর হৃদয় ভেঙে দিয়েছে। ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন, সবাই নিরাপদ থাকুক—এই কামনা।” সানি দেওল লেখেন: “খবরটি শুনে স্তব্ধ। প্রার্থনা করছি যেন কেউ বেঁচে থাকেন। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মা শান্তি পাক।”

Banglabid

রিতেশ দেশমুখ বলেন, “এই ভয়াবহ ঘটনায় মন ভারাক্রান্ত। যাত্রীদের পরিবার এবং প্রিয়জনদের জন্য হৃদয় কাঁদছে।” পরিণীতি চোপড়া লেখেন, “ভেবে শিউরে উঠছি, যাত্রীদের পরিবারের কী অবস্থা এখন! তাদের জন্য প্রার্থনা।” রণদীপ হুদা জানান, “আহমেদাবাদের দুর্ঘটনার খবর হৃদয়বিদারক। বেঁচে যাওয়ার আশায় প্রার্থনা ও উদ্ধারকর্মীদের জন্য শুভকামনা।” সোনু সুদ লেখেন, “আহমেদাবাদ থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হওয়া ফ্লাইটের জন্য প্রার্থনা।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয়অক্ষয় কুমারঅনন্যাটুইটারপরিণীতিফেসবুকবলিউডরনদ্বীপ হুদাসিনেমাসোনু সুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর কি দেখা যাবে শাহরুখ-কাজলের রোমান্স?

পরবর্তী

বিধ্বস্ত উড়োজাহাজের কেউই বেঁচে নেই

পরবর্তী
উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিধ্বস্ত উড়োজাহাজের কেউই বেঁচে নেই

বহু কন্টেইনার ও ট্রাকের সঙ্গে বন্দরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রপ্তানি বাজারে সুবাতাস

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT