সুইডেনকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছেছে বেলজিয়াম।
নক আউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে বেলজিয়ামের বিপক্ষে জিততেই হতো সুইডেনকে। কিন্তু সেই আশাকে হতাশায় রূপ দিয়ে ৮৪ মিনিটে রাদিয়া নাইনগোলানের গোল জয় এনে দিয়েছে বেলজিয়ামকে। আর সুইডিশদের ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে।
শেষ ষোলোতে উঠতে না পারায় এবারের ইউরো থেকে শূন্য হাতে ফেরার হতাশা নিয়েই শেষ হলো সুইডেনের অধিনায়ক ইব্রাহিমোভিচের আন্তর্জাতিক ফুটবলের পথচলা। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগেই ইউরো শেষে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই ফরোয়ার্ড।
ম্যাচের ৮৪ মিনিটে ডি-বক্সের ২৮ গজ দূর থেকে জোরালো শটে গোল করে বেলজিয়ামকে গ্রুপ রানার্সআপ করেন এএস রোমার এই মিডফিল্ডার রাদিয়া নাইনগোলান।







