চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএলে অঘটনের রাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ লিগ। নিজেদের দিনে যেকোনো দলই যে কাউকে হারানোর ক্ষমতা রাখে। আবার তেমনই ছবি দেখা গেল। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন কে হবে তা-তো সময়ই বলবে। তবে ক্রিসমাসের আগে কিন্তু জমে গেল শিরোপা লড়াই।

শুক্রবার অ্যাওয়ে ম্যাচে জয় পেয়ে লিগ শীর্ষে নিজেদের ব্যবধান বাড়িয়ে নিয়েছিল লিভারপুল। ১৮ ম্যাচে ৪৮ পয়েন্ট। শনিবার পালা ছিল ম্যানচেস্টার সিটির, সেই ব্যবধান কমানোর। তবে তা না হয়ে হল উল্টো।

ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে অবিশ্বাস্য হার গতবারের চ্যাম্পিয়নদের। সারা ম্যাচে আধিপত্য বেশি রেখেও ২-৩ গোলে হার। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে থেকে, দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপালেও হার বাঁচাতে পারেনি গার্দিওলার শিষ্যরা।

পিছিয়ে পড়েও ইতিহাদ স্টেডিয়ামে এদিন দুর্দান্ত জয় তুলে নেয় রয় হজসনের দল। গুন্দোয়ানের গোলে এগিয়ে যায় সিটি। মুহুর্মুহু আক্রমণে ২৭ মিনিটে ম্যাচে ডেডলক খোলে গার্দিওলার দল। কিন্তু সেই লিড মিনিট ছয়েকের বেশি ধরে রাখতে পারেনি সিটি।

৩৩ মিনিটে পাল্টা আক্রমণে ক্রিস্টালের হয়ে সমতা ফেরান স্ক্লাপ। ঠিক মিনিট তিনেক পর সিটি ডিফেন্সের দুর্বল একটি ক্লিয়ারেন্স কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি। ৩৫ গজ দূর থেকে টাউনসেন্ডের নেওয়া গোলার মত শটের কোন উত্তর ছিল না সিটি গোলরক্ষকের কাছে। ১-২ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

বিরতির পর সমতায় ফিরতে চাইলেও উলটে পিছিয়ে পড়ে ম্যানসিটি। ৫১ মিনিটে পোস্টে লেগে প্রতিহত হওয়া বল বক্সে ক্লিয়ার করতে গিয়ে অবৈধ ফাউল করে বসেন ওয়াকার। পেনাল্টি দিতে কোনও ভুল করেননি রেফারি। স্পটকিক থেকে নেয়া শটে ক্রিস্টালের হয়ে ব্যবধান ৩-১ করেন মিলিভোজেভিচ।

Reneta

৮৫ মিনিটে বিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন পরিবর্ত ডি ব্রুইন। বেলজিয়ান মিডফিল্ডারের গোলে প্রাণ ফিরে আসে নিস্তেজ ইতিহাদে। তবে বাকি সময়টা ক্রিস্টাল রক্ষণ ভেঙে সমতা ফেরানো সম্ভব হয়নি সিটির। ফলে ২-৩ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় তাদের। হারের পর ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানেই রইল তারা।

শুধু সিটি নয়, ঘরের মাঠে লেস্টার সিটির কাছে হেরেছে চেলসিও। গোল করেন জেমি ভার্ডি। আঠেরো বছর পর ঘরের মাঠে লেস্টারের কাছে হারল লন্ডনের ক্লাবটি। ৭২ শতাংশ বল নিজেদের দখলে রেখেও এদিন ঘরের মাঠে ডেডলক খুলতে ব্যর্থ হয় চেলসি। ৫১ মিনিটে লেস্টারের হয়ে জয়সূচক গোলটি এনে দেন ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি।

এর ফলে জমে গেল প্রথম চারের লড়াই। কারণ অপর ম্যাচে ঘরের মাঠে বার্নলিকে উড়িয়ে দিয়ে চেলসিকে ধরে ফেলেছে আর্সেনাল। দু’দলেরই ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট। তবে গোল ব্যবধানে চতুর্থ স্থানে চেলসি। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্টে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। ম্যাচে জোড়া গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে চলে গেছেন আর্সেনালের অবামেয়াং।

অন্যদিকে চলতি সপ্তাহে হোসে মরিনহোকে ছাঁটাইয়ের পর অন্তর্বর্তী কোচ ওলে-গানারকে নিয়োগ করে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। তার তত্ত্বাবধানে শুরুটা ভালোই হয়েছে রেড ডেভিলদের। অ্যাওয়ে ম্যাচে কার্ডিফকে পাঁচ গোলের মালা প পড়িয়েছে তারা।

মার্কাস র‍্যাশফোর্ডের ফ্রি-কিক, আন্দ্রে হেরেরার দূরপাল্লার শট এবং টিমগেমের ফসল তুলে ফরাসি তারকা মার্শিয়াল গোল করলে এদিন প্রথমার্ধেই বড় ব্যবধানে এগিয়ে যায় রেড ডেভিলসরা। সুযোগ কাজে লাগাতে পারলে সংখ্যাটা বাড়তে পারত আরও।

ম্যাচের ৩ মিনিটেই র‍্যাশফোর্ডের ফ্রি-কিক কার্ডিফ রক্ষণের দেয়াল ও গোলরক্ষককে বোকা বানিয়ে ঢুকে যায় জালে। এরপর ২৯ মিনিটে হেরেরার শট বিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়ে জড়িয়ে যায় জালে। তবে ৩৮ মিনিটে র‍্যাশফোর্ডের ভুলে পেনাল্টি পায় কার্ডিফ সিটি। স্পটকিক থেকে ক্যামারাসা ব্যবধান কমালেও তিন মিনিট পর আবার ব্যবধান বাড়িয়ে নেয় ইউনাইটেড। মার্শিয়াল গোল করলেও গোলের পেছনে ছিল ম্যানইউ কোচের অসাধারণ হোমওয়ার্ক। তৃতীয় গোলের পর উচ্ছ্বসিত কোচ করতালিতে অভিবাদন জানান দলের ফুটবলারদের।

প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও দু’গোল তুলে নেয় ম্যানইউ। ৫৭ মিনিটে বক্সের মধ্যে লিংগার্ডকে পেছন থেকে ফাউল করায় পেনাল্টি পায় ইউনাইটেড। স্পটকিক থেকে দলের হয়ে ব্যবধান বাড়ান লিংগার্ডই। ৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন লিংগার্ড। পরিস্থিতির বিচারে ম্যানইউ’র এই ৫-১ ব্যবধানের জয়কেও অঘটন ছাড়া আর কী বলা যায়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএলচেলসিম্যানইউম্যানসিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT