আন্তর্জাতিক

ইন্দিরা গান্ধীর পর প্রতিরক্ষার দায়িত্বে নির্মলা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিচ্ছেন নির্মলা সীতারামান।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নির্মলা সীতারামান। ইন্দিরা গান্ধীর পর এই প্রথম কোনো নারী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

বাণিজ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের পুরস্কার হিসেবে তাকে পদোন্নতি দেওয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।

৫৮ বছর বয়সী নির্মলা সীতারামান রোববার শপথ নেওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘কেউ যদি ছোট্ট একটি শহর থেকে উঠে আসে। এবং দলের সহযোগিতায় নেতৃত্বে চলে আসে তাহলে কেবল মনে করবেন এটা সম্ভব হয়েছে মহাজাগতিক অনুগ্রহে।’

ভারতের সঙ্গে পাকিস্তান ও চীনের সাম্প্রতিক বৈরি সম্পর্কের প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রীর প্রয়োজন অনুভব করছিল ভারত সরকার। এর আগে অরুণ জেটলি অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

মন্ত্রীসভায় রদবদলের গুঞ্জন ওঠার পর সবার দৃষ্টি ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অরুণ জেটলির হাতে থাকে না অন্য কারও হাতে যায়। সব গুঞ্জনের অবসান হলো নির্মলা সীতারামানের মাধ্যমে।

রোববার নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হয়। সেখানে নতুন মন্ত্রী হিসেবে নয় জন শপথ নিয়েছেন। এছাড়াও আরও ৪ বর্তমান মন্ত্রীকে পদোন্নতি দিয়ে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে।

বিষয়:চীন-ভারত পাকিস্তান-ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…