চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চের শেষে তিলকের ব্যাটে পাকিস্তানকে থমকে নবম শিরোপা ভারতের

এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

উড়ন্ত শুরুর পর কুলদীপ যাদবের স্পিনে দেড়শ রানের আগেই থেমেছিল পাকিস্তান। রানতাড়ায় নেমে শুরুতে বেশ চাপেই পড়েছিল ভারত। তবে তিলক ভার্মার অপ্রতিরোধ্য ৬৯ রানের ইনিংসে দারুণ জয় তুলে নিয়েছে ভারত। রোমাঞ্চ পেরিয়ে এশিয়া কাপে টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে নবম শিরোপা ঘরের তুলল ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে সালমান আগার দল। জবাবে নেমে ২ বল হাতে জয় নিশ্চিত করে ভারত।

রানতাড়ায় ভারতের শুরুটা ভালো হয়নি। ২০ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। ফিরে যান অভিষেক শর্মা (৫), সূর্যকুমার যাদব (১) ও শুভমন গিল (১২)। চতুর্থ উইকেট জুটিতে সাঞ্জু স্যামসনকে নিয়ে ৫৭ রান যোগ করেন তিলক ভার্মা। ১২.২ ওভারে স্যামসন ফিরে গেলে জুটি ভাঙে। ২ চার ও ১ ছক্কায় ২১ বলে ২৪ রান করেন।

স্যামসন ফেরার পর শিভম দুবেকে নিয়ে ৪০ বলে ৬০ রান যোগ করেন তিলক। ১৩৭ রানে দুবেকে ফেরান ফাহিম। ২টি করে চার ও ছক্কায় ২২ বলে ৩৩ রান করেন দুবে। পরে রিংকু সিংকে নিয়ে জয় নিশ্চিত করেন তিলক। ৩ চার ও ৪ ছক্কায় ৫৩ বলে ৬৯ রান করেন তিলক। ১ বলে ৪ রান করেন রিংকু সিং।

পাকিস্তান বোলারদের মধ্যে ফাহিম আশরাফ ৩ উইকেট নেন। শাহিন আফ্রিদি ও আবরার আহমেদ নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৫৮ বলে ৮৪ রান করেন সাহিবজাদা ফারহান এবং ফখর জামান। ৯.৪ ওভারে ৮৪ রানে বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ক্যাচ দেন ফারহান। ৫ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করেন। টি-টুয়েন্টিতে তিনি প্রথম ব্যাটার হিসেবে জাসপ্রীত বুমরাহর বলে তিনটি ছক্কা হাঁকিয়েছেন, যা এর কোনো ব্যাটারই পারেননি।

Reneta

১১৩ রানে সাইম আইয়ুবকে ফেরান কুলদীপ যাদব। এরপর ধস নামে নামে পাকিস্তানের ইনিংসে ৩৩ রান যোগ করতেই সবকটি উইকেট হারিয়ে গুটিয়ে যায় পাকিস্তান। ফখর জামান দুটি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৪৬ করেন। সাইম করেন ২ চারে ১১ বলে ১৪ রান। বাকিদের কেউ ৮ রানের বেশি করতে পারেননি। ৭ বলে ৮ রান করেন সালমান আগা। খালি হাতে ফিরেছেন মোহাম্মদ হারিস, শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ।

ভারতের বোলারদের মধ্যে কুলদীপ নেন ৪ উইকেট। বুমরাহ, বরুণ এবং অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৫গিলটি-টুয়েন্টিদুবাইপাকিস্তানপাকিস্তান-ভারতফাইনালভারতলিড স্পোর্টসসালমানসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT