চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি আরোপ করছে ফ্রান্স

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১২:৩৪ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

প্যারিসে সন্ত্রাসী হামলার পর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রি পাবলিক ওয়াইফাই সংযোগ এবং টর নেটওয়ার্ক নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ফ্রান্সের আইন-শৃঙ্খলা বাহিনী। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁস হওয়া কিছু দলিলপত্র থেকে ফরাসি জাতীয় দৈনিক লা মন্দে এ কথা জানিয়েছে।

দলিলগুলোতে দু’টি আইন প্রস্তাব করা হয়েছে; যেগুলো ২০১৬’র জানুয়ারির প্রথমদিকে পার্লামেন্টের সামনে উপস্থাপন করা হতে পারে। এর একটি জরুরি অবস্থায় পাবলিক ওয়াইফাই ও টর সম্পর্কিত, অন্যটি সার্বিকভাবে সন্ত্রাস মোকাবেলা সংক্রান্ত।

অবশ্য সমালোচকরা মনে করেন ফ্রান্সের জনগণের ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা কেড়ে নিতেই এমন পরিকল্পনা করছে সরকার।

‘টর’ হচ্ছে এক ধরণের ইন্টারনেট ব্রাউজিং সিস্টেম যার মাধ্যমে নিজের আইপি অ্যাড্রেসসহ সব রকম ডিজিটাল পরিচয় গোপন রেখে নিরাপদে ইন্টারনেট ব্রাউজ করা যায়। বিশেষ এই নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আলাদা ব্রাউজারসহ বিভিন্ন সফটওয়্যার রয়েছে। মার্কিন নৌ-গবেষণাগারের তৈরি করা বিশ্বব্যাপী জনপ্রিয় টর নেটওয়ার্ক বর্তমানে বাংলাদেশেও অনেকে ফেসবুক চালানোর কাজে ব্যবহার করছে।

ফ্রান্সের আইন-শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীর যুক্তি হলো, ফ্রি পাবলিক ওয়াইফাই একসঙ্গে অনেক বেশি সংখ্যক মানুষ ব্যবহার করে বলে তাদের সবাইকে আলাদা আলাদা করে ট্র্যাক করা খুব কঠিন হয়ে পড়ে। শুধু প্যারিস শহরেই ফ্রি পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে ৩০০টির বেশি এলাকায়। অন্যদিকে টর নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করলেও ব্যবহারকারীর অবস্থান খুঁজে পাওয়া সম্ভব হয় না।

তাই এভাবে পরিচয় গোপন করে যেনো কেউ অপরাধ ঘটাতে না পারে, সেজন্য জরুরি ব্যবস্থা জারি করা হলে ওই অবস্থায় পাবলিক ওয়াইফাই এবং টর নেটওয়ার্ক নিষিদ্ধ রাখার প্রস্তাব রাখতে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

Reneta

তবে প্যারিস হামলার দায় স্বীকার করা জঙ্গি সংগঠন আইএস টর ব্যবহার করে কিনা তা নিশ্চিত হতে পারেনি ফ্রান্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটপ্যারিসে হামলাফ্রান্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইএসের নতুন রাষ্ট্র গঠনের পরিকল্পনা ফাঁস

পরবর্তী

বন্ধ ফেসবুক কী বার্তা দিয়ে যায়

পরবর্তী

বন্ধ ফেসবুক কী বার্তা দিয়ে যায়

‘বিনা বিচারে বিএনপি নেতাকর্মীদের আটক রাখা হয়েছে’

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT