চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট আসক্তি নিরাময় কেন্দ্রে কিশোরের মৃত্যু, চীনজুড়ে ক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে ইন্টারনেট আসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানোর কয়েকদিন পরই এক কিশোরের মৃত্যু হয়েছে। ফলে এই বিতর্কিত প্রতিষ্ঠানগুলো বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ১৮ বছর বয়সী ওই কিশোরের দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে আনহুই প্রদেশের ওই নিরাময় কেন্দ্রের পরিচালকসহ চারজন কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে পুলিশ।

কিশোর মৃত্যুর ঘটনাটি চলতি মাসের শুরুর দিকে ঘটলেও সোমবারই এটি প্রকাশ করা হলো গণমাধ্যমের কাছে।

Banglabid

মারা যাওয়া ওই কিশোরের মা লিউ স্থানীয় পত্রিকা আনহুই শাংবাও’কে জানান, তার ছেলে ইন্টারনেটের প্রতি এতটাই ভয়াবহভাবে আসক্ত হয়ে পড়েছিল যে তার বা তার স্বামীর পক্ষে কোনো রকম সাহায্য করা অসম্ভব হয়ে গিয়েছিল।

তারা বাধ্য হয়েই সিদ্ধান্ত নেন ছেলেকে ফুইয়াং শহরের ওই আসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করার। মানসিক দিক-নির্দেশনা এবং শারীরিক সুস্থতার প্রশিক্ষণের সমন্বয়ের মাধ্যমে সেখানে শিশু-কিশোরদের ইন্টারনেট আসক্তি থেকে বের করে আনা হয় বলে বিজ্ঞাপনে বলা হয়েছিল। সেটা দেখেই প্রতিষ্ঠানটির শরণাপন্ন হন ওই অসহায় বাবা-মা।

গত ৩ আগস্ট রাতে ছেলেকে ওই আসক্তি নিরাময় কেন্দ্রে রেখে আসেন লিউ। তার দু’দিন পরই সেখান থেকে ফোন আসে, তাদের ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালেই তার মৃত্যু হয়।

Reneta

মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে মা-বাবাকে চিকিৎসকরা জানিয়েছেন, তাদের ছেলের গায়ে ২০টিরও বেশি বাহ্যিক ক্ষত পাওয়া গেছে। বেশ কিছু অভ্যন্তরীণ ক্ষতও রয়েছে।

মর্গে ছেলের মৃতদেহ দেখে লিউ বলেন, ‘আমার ছেলের মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য ক্ষতে ভরা ছিল… আমরা যখন তাকে কেন্দ্রে পাঠিয়েছিলাম তখন তো সে ভালোই ছিল। ৪৮ ঘণ্টার মধ্যে কীভাবে মারা গেল সে?’

ইন্টারনেট এবং গেম খেলার প্রতি আসক্তিকে কমিয়ে ছেলেমেয়েদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যে চীনে অনেকটা ব্যাঙের ছাতার মতোই গজিয়ে উঠছে ‘বুট ক্যাম্প’ নামের এ ধরণের নিরাময় কেন্দ্র। এদের মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান সামরিক-ঢঙের কঠোর জীবনধারা অনুসরণের জন্য ব্যাপকভাবে পরিচিত। পাশাপাশি সেখানে চিকিৎসার জন্য ভর্তি হওয়া কিশোর-কিশোরীদের সঙ্গে অতিরিক্ত কড়াকড়ি এবং রূঢ় আচরণের জন্য যথেষ্ট সমালোচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেট আসক্তিচীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ আগস্ট: কামানের গোলায় মোহাম্মদপুরের সেই হত্যাকাণ্ড

পরবর্তী

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে বিশ্বনেতারা শুধু হতাশা নয়, তিরস্কারও করেছেন

পরবর্তী
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে বিশ্বনেতাদের হতাশা ও তিরস্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে বিশ্বনেতারা শুধু হতাশা নয়, তিরস্কারও করেছেন

নবম ওয়েজ বোর্ড

সরকারি বিজ্ঞাপন কেন শুধুমাত্র মুদ্রিত সংবাদপত্রে?

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT