চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিয়েস্তা ফিরলেও বিশ্রাম নেই মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে রীতিমত উড়ছে বার্সেলোনা। সাত ম্যাচের সাতটিতেই জিতেছে তারা। চলতি লিগে প্রথমবারের মত সবচেয়ে কঠিন প্রতিপক্ষের একটির বিপক্ষে নামবে মেসিরা। শনিবার রাত পৌনে ১টায় অ্যাটলেটিকোর মাঠে নামবে কাতালানরা। হাইভোল্টেজ ম্যাচের আগে একটি খবর বাড়তি স্বস্তি দিচ্ছে কোচ ভালভার্দে ও ক্লাব সমর্থকদের। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে ফিরছেন ফিট আন্দ্রেস ইনিয়েস্তা। তবে এ ম্যাচেও বিশ্রাম পাচ্ছেন না টানা খেলার মধ্যে থাকা মেসি।

লাস পালমাসের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন ইনিয়েস্তা। অবশ্য ওই ম্যাচে বার্সা ৩-০ গোলের বড় জয়ই পেয়েছিল। সেই চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বে স্পেন জাতীয় দলের হয়ে আলবেনিয়া ও ইসরায়েলের বিপক্ষে খেলতে পারেননি ইনিয়েস্তা।

অ্যাটলেটিকোর বিপক্ষে মাঠে নামার আগে ইতোমধ্যেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বার্সেলোনা। দলে রয়েছেন অধিনায়ক ইনিয়েস্তাও।

ম্যাচটিতে থাকবে রাজনীতির উত্তাপও। স্পেন থেকে বেরিয়ে যেতে স্বাধীনতার ঘোষণা দিতে চলা কাতালোনিয়ার ক্লাব বার্সেলোনা উত্তপ্ত রাজনৈতিক পরিবেশেই খেলতে নামবে। গণভোটে পুলিশি বাধার প্রতিবাদে দুই সপ্তাহ আগে ন্যু ক্যাম্পে বার্সা খেলেছে দর্শকহীন মাঠে। ওই ঘটনার পর প্রথমবার স্পেনের রাজধানী মাদ্রিদে খেলবে কাতালান ক্লাবটি।

উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই শনিবার অ্যাটলেটিকোর ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতার ওয়ান্ডা মেট্রোপলিটানোয় বার্সা সমর্থকদের জন্য বরাদ্দ মাত্র ২৫০টি টিকিট! যদিও অ্যাটলেটিকোর কিছু সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আমাদের পতাকা লাল-সাদা’ হ্যাশট্যাগে অন্যদের উত্সাহিত করেছেন, যেন ম্যাচে কোনোভাবেই রাজনীতিকে টেনে আনা না হয়।

মাঠের বাইরের ঝামেলায় বার্সা বেসামাল হলেও মাঠের পারফরম্যান্সে মোটেও নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। সাত ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখেছে তারা। অবিশ্বাস্য ফর্মে আছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। চলতি মৌসুমে ১১ ম্যাচে করেছেন ১৪ গোল। পাঁচবারের বিশ্বসেরা খেলোয়াড় ইকুয়েডরের মাঠে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বিশ্বকাপে তুলেছেন। সিমিওনের দলের বিপক্ষে দুরন্ত ফর্মও মেসির থাকার একটি কারণ। অ্যাটলেটিকোর বিপক্ষে এপর্যন্ত লিগে ২২ ম্যাচে ২২ গোল করেছেন মেসি।

টানা খেলে চললেও অ্যাটলেটিকোর মত প্রতিপক্ষের বিপক্ষে তাই মেসিকে বিশ্রাম দেবেন না কোচ ভালভার্দে। চলতি মৌসুমে জাতীয় দল ও ক্লাবের হয়ে প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট মাঠে ছিলেন মেসি। সাতটা লা লিগা ম্যাচ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি স্প্যানিশ সুপারকোপা এবং আর্জেন্টিনার হয়ে চারটি বিশ্বকাপ বাছাই ম্যাচ; সবমিলে ১ হাজার ৩শ ৫০ মিনিটে মাঠে ছিলেন তিনি। এরসঙ্গে যোগ হতে যাচ্ছে অ্যাটলেটিকো ম্যাচের আরও ৯০ মিনিট।

ইউরোপের কোনও লিগের অন্য কেউ মেসির সমান মাঠে থাকেনি। দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল। ৯৯০ মিনিট খেলা স্প্যানিশ তারকা এখন হার্টের সমস্যায় মাঠের বাইরে।

বার্সার চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪ ঘণ্টা আগে গেটাফের মাঠে নামায় ব্যবধান কমানোর সুযোগ থাকবে জিনেদিন জিদানের দলেরও।

ট্যাগ: ইনিয়েস্তাবার্সেলোনামেসিলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচ্ছেদ হলেও একসঙ্গে সময় কাটাচ্ছেন হৃতিক-সুজান

পরবর্তী

১০২ বছরের অমিতাভের ৭৫ বছর বয়সী পুত্র ঋষি!

পরবর্তী

১০২ বছরের অমিতাভের ৭৫ বছর বয়সী পুত্র ঋষি!

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ উইকেটে জিতল বাংলাদেশ ‘এ’ দল

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT