চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস বড় করার ‘আগ্রাসী’ পন্থা শিখতে পারেননি শচীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটে যে ফরম্যাটেই নেমেছেন, সোনা ফলিয়েছেন শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্যারিয়ারে একশটি সেঞ্চুরির রেকর্ড কেবল তারই। সঙ্গে ছোট-বড় অসংখ্য রেকর্ড তো আছেই। এত অর্জন, তবুও একটা জায়গায় খানিকটা আফসোস হয়তো থেকেই গেছে কিংবদন্তি ব্যাটসম্যানের। সেটা টেস্টে ৩০০ ছোঁয়ার আক্ষেপ।

সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডটি শচীনের হলেও ডাবল সেঞ্চুরির দিক থেকে সাবেক সতীর্থ বীরেন্দ্রর শেবাগ, লঙ্কান আত্তাপাত্তু-সাঙ্গাকারা, পাকিস্তানি ইউনিস খান বা অজি রিকি পন্টিংয়ের চেয়ে পিছিয়ে ভারতের লিটল মাস্টার।

ক্যারিয়ারে এই একটা দিকেই অন্যদের চেয়ে খানিকটা পিছিয়ে ছিলেন শচীন, ইনিংস বড় করতে না পারা, এমন মনে করেন কপিল দেব। ভারতকে ১৯৮৩ বিশ্বকাপ জেতানো অধিনায়কের মতে, সেঞ্চুরি করতে ওস্তাদ হলেও নিজের ইচ্ছা আর আগ্রাসনের অভাবে ইনিংসগুলো ২০০-৩০০’তে রূপান্তর করতে পারেননি সাবেক ব্যাটিং মায়েস্ত্রো!

Banglabid

‘শচীনের মতো মেধা আর কোনো ব্যাটসম্যানের মাঝে দেখিনি। সে সেঞ্চুরি করতে জানতো ঠিকই, কিন্তু কখনোই আগ্রাসী ব্যাটসম্যান ছিল না। ক্রিকেট তাকে সবই দিয়েছে। সে সেঞ্চুরি করতে জানতো, কিন্তু ইনিংসগুলোকে ২০০-৩০০ বানাতে জানতো না।’ ভারতের নারী দলের বর্তমান কোচ ভেঙ্কট রমনের সঙ্গে সাক্ষাৎকারে এমন বলেছেন কপিল।

টেস্টে শচীনের ছয়টি ডাবল সেঞ্চুরি থাকলেও তা যথেষ্ট নয় বলেই মনে করেন কিংবদন্তি অলরাউন্ডার, ‘শচীনের অন্তত পাঁচটি ট্রিপল আর ১০টি ডাবল সেঞ্চুরি থাকা উচিৎ ছিল। কারণ প্রতিটি পেসার আর স্পিনারকে প্রতি ওভারে চার মারার মতো সক্ষমতা তার ছিল।’

১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া শচীন টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন ৫১ সেঞ্চুরি নিয়ে। এই সেঞ্চুরির ২০টিকে দেড়শতে রূপান্তর করতে পেরেছেন। তার এভাবে ইনিংস বড় করতে না পারার পেছনে মুম্বাই ক্রিকেটের দায় আছে বলেও মনে করেন শচীনের একসময়কার সতীর্থ ও কোচ কপিল।

Reneta

‘যারা মুম্বাই থেকে উঠে আসে, একটা ধারণা থাকে যে সেঞ্চুরি করার পর আবারও নতুন করে ইনিংস শুরু করতে হবে। আমি সেটা বলবো না। তোমাকে একজন আগ্রাসী ব্যাটসম্যান হতে হবে যেন বোলাররা তোমাকে ভয় পায়। শচীনের মেধা ছিল চিন্তারও বাইরে, কিন্তু সে চারের চেয়ে বেশি সিঙ্গেল নিতে পছন্দ করত। যে কারণে আগ্রাসী হতে পারেনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপিলভারতলিড স্পোর্টসশচীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুম্বাইয়ে বস্তির অর্ধেকের বেশি মানুষ করোনা আক্রান্ত

পরবর্তী

অধ্যাপক মোতাহার হোসেন রিজভী মারা গেছেন

পরবর্তী

অধ্যাপক মোতাহার হোসেন রিজভী মারা গেছেন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও জঙ্গি হামলার শঙ্কা!

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT