চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস ব্যবধানে জিতল ঢাকা মেট্রো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে একশর আগেই অলআউট হওয়া চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে করল আড়াইশ ছুঁই ছুঁই স্কোর। তাতেও ইনিংস হার এড়াতে পারল না। প্রতিপক্ষের ঘরের মাঠে তৃতীয় দিনের চা-বিরতির আগেই দারুণ জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো।

চট্টগ্রামকে ইনিংস ও ৬৪ রানে হারিয়ে জাতীয় লিগে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে মার্শাল আইয়ুবের দল।

মেট্রো ওপেনার সাদমান ইসলামের ১৭৮ রানের দুর্দান্ত ইনিংস জয়ের পথ করে দেয় মেট্রোকে। বড় জয়ে টেস্ট দলের এ বাঁহাতির বড় ইনিংসটিও পেয়েছে অন্যমাত্রা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করা চট্টগ্রাম প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। জবাবে সাদমানের দেড়শ পেরোনো ইনিংসে ৪০৩ রানের সংগ্রহ পায় মেট্রো।

তাতে ৩১০ রানের লিড পাওয়া দলটিকে আর ব্যাটিংয়েই নামতে হয়নি চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস ২৪৮ রানে থামলে।

আগেরদিন চট্টগ্রাম তুলেছিল ৩ উইকেটে ৯৬। ফিফটি ছুঁয়ে পিনাক ঘোষ (৫৭) ও ইয়াসির আলি রাব্বি (৬৭) আউট হয়ে গেলে ইনিংস পরাজয় এড়াতে পারেনি তারা।

শহিদুল ইসলাম চারটি, তাসকিন আহমেদ ও শরিফউল্লাহ নেন দুটি করে উইকেট।

ট্যাগ: এনসিএলজাতীয় ক্রিকেট লিগঢাকা মেট্রোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ধর্মঘট

পরবর্তী

পিপলস লিজিংয়ের আমানতকারীদের টাকা ফেরত দেয়ার আশ্বাস অর্থমন্ত্রীর

পরবর্তী

পিপলস লিজিংয়ের আমানতকারীদের টাকা ফেরত দেয়ার আশ্বাস অর্থমন্ত্রীর

নাঈমুল আবরার-ক্ষতিপূরণ

আমরা যারা গা বাঁচিয়ে চলি

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT