চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনসুলিনের ব্যাগ নিয়ে বিপাকে ওয়াসিম আকরাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরে চরম হেনস্তার মুখে পড়লেন ওয়াসিম আকরাম। ইনসুলিন নিয়ে নিরাপত্তারক্ষীদের প্রশ্নের মুখে পড়তে হয় পাকিস্তানের সাবেক অধিনায়ককে। যা নিয়ে চরম বিরক্ত হয়ে টুইটে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

ডায়াবেটিসে আক্রান্ত আকরাম বহু বছর ধরেই ইনসুলিন নেন। তার ব্যাগে সব সময়ই থাকে ইনসুলিন। সেভাবেই ব্যাগে ইনসুলিন নিয়ে ম্যানচেস্টার বিমানবন্দরে গিয়েছিলেন আকরাম।

আকরাম বিশ্বকাপে ধারাভাষ্যের কাজে ইংল্যান্ডেই ছিলেন। সেই সময় অবশ্য বিমানবন্দরে তাকে কোনো সমস্যায় পড়তে হয়নি।

অভিযোগ বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা আকরামকে বলেন, ইনসুলিন রাখার জন্য বিশেষভাবে তৈরি করা ব্যাগটি থেকে ইনসুলিনটি বের করে নিয়ে সাধারণ প্লাস্টিকের প্যাকেটে ফেলে দিতে। এটাও তাকে বলা হয়েছে অত্যন্ত খারাপভাবে।

পরে আকরাম টুইটে লেখেন, ‘ম্যানচেস্টার বিমানবন্দরে যা হল, তা অত্যন্ত দুঃখজনক। আমি ইনসুলিন সঙ্গে করেই বিশ্বের সব জায়গায় ঘুরি। কিন্তু কখনো তার জন্য এমন লজ্জায় পড়তে হয়নি। আমাকে অপমান করা হয়েছে, রূঢ়ভাবে কথা বলা হয়েছে। প্রশ্ন করা হয়েছে। আর অন্যান্য যাত্রীদের সামনেই ব্যাগ থেকে ইনসুলিন বের করে তা প্লাস্টিক ব্যাগে ফেলে দিতে বলা হয়।’

আকরামের এই টুইটের পরেই নড়েচড়ে বসে ম্যানচেস্টার বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা টুইটেই উত্তর দিয়ে বলে, ‘ধন্যবাদ আকরাম, বিষয়টি আমাদের নজরে আনার জন্য। আপনি কি এটা সরাসরি আমাদের মেসেজ করতে পারবেন?’

Reneta

এরপর আকরামও টুইটে উত্তর দেন। বলেন, ‘দ্রুত এই ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর জন্য ধন্যবাদ। আমি নিশ্চয়ই এ নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখব।’

আরেকটি টুইট করে তিনি লেখেন, ‘আমি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে বাড়তি কোনো সুবিধা পেতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই, মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করা হবে, তা নিয়ে একটা রীতি থাকা উচিত। জানি, নিরাপত্তার ব্যাপার আছে। কিন্তু তার মানে এই নয় যে, সাধারণ মানুষকে হেনস্তা করা হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসিম আকরামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT