ফুটবল

ইনফান্তিনোই থাকছেন ফিফা সভাপতি

ইনফান্তিনোই থাকছেন ফিফা সভাপতি

ফিফা সভাপতি পদে পুনঃনির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো। টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় ২০২৩ সাল পর্যন্ত সংস্থাটির শীর্ষ পদে থাকবেন তিনি।

বুধবার প্যারিসে ফিফার কংগ্রেস বসে। সেখানে উয়েফার সাবেক সেক্রেটারি জেনারেলকে টানা দ্বিতীয় মেয়াদে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

২০১৬ সালে তৎকালীন সভাপতি সেপ ব্ল্যাটারের কেলেঙ্কারিতে টালমাটাল ছিল ফিফা। তখনই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি পদে বসেন ইনফান্তিনো। দায়িত্ব নেয়ার পর বিভিন্ন ইস্যুতে দারুণ সফলতা দেখানোয় তাকে দ্বিতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব দেয়া হল।

প্রথম মেয়াদে দায়িত্ব নেয়ার পরপরই ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ ৩২ দল থেকে বাড়িয়ে ৪৮ দল করার প্রস্তাবনা দিয়ে প্রশংসিত হন ইনফান্তিনো। সম্প্রতি ফিফা ক্লাব বিশ্বকাপের দলসংখ্যা বাড়িয়ে ২৪-এ উন্নীত করার ঘোষণা দেন তিনি।

দ্বিতীয় মেয়াদে সভাপতি হয়ে উচ্ছ্বসিত ইনফান্তিনো আবেগঘন বার্তায় বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ঘৃণা করেন, আজকে সবার জন্যই আমার ভালোবাসা। আমার প্রতি আপনাদের বিশ্বাস ও আত্মবিশ্বাস আমাকে বিনয়ী করেছে। আপনাদের এবং ফিফার সেবা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

বিষয়:ইনফান্তিনো ফিফা সভাপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…