ফুটবল

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার কোভিড-১৯ পজিটিভ আসার কথা নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

ফিফা বিবৃতিতে জানায়, ৫০ বছর বয়সী ইনফান্তিনোর শরীরে করোনার কিছু উপসর্গ প্রকাশিত। তিনি আইসোলেশনে ছিলেন ফল আসার আগে থেকেই। এখন থেকে সামনে অন্তত ১০ দিন কোয়ারেন্টাইনে থাকবেন।

গত কয়েকদিনে যারা ফিফা সভাপতির সংস্পর্শে এসেছিলেন, তাদেরও প্রয়োজনীয় সতর্কতা নিতে বলেছে ফিফা।

বিষয়:করোনা করোনাভাইরাস জিয়ান্নি ইনফান্তিনো ফিফা ফিফা সভাপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…